বিএনপির সাবেক এমপি সৈয়দ ওয়াহিদুল আলম আর নেই

একুশে বার্তা ডেক্স ;বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম আর নেই। ঢাকার ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহে… রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরে নানা রোগে অসুস্থ সৈয়দ ওয়াহিদুল আলম বাক ও চলৎশক্তি হারিয়েছেন অনেক আগেই। অনেকদিন থেকেই জীবনমৃত্যুর সন্ধিক্ষণে (কোমায়) হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।