একুশে বার্তা প্রতিবেদন : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।
আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এরআগে বেলা সোয়া ১১টার দিকে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদের কাছ থেকে রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
