ডেক্স রিপোর্ট : ঈদুল ফিতর উদযাপন করতে এবার গ্রামের বাড়িতে এসে ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তবে এই বাড়তি আনন্দ উদযাপনের উপকরণ ছিল শুধুমাত্র সাঁতার।
ঈদের তৃতীয় দিন শুক্রবার (৭ জুন) তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরে নিজ বাড়ির পুকুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাঁতার কাটেন।
উপজেলার সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী সৈকত জানান, স্থানীয় নেতাকর্মীদের নিয়ে শুক্রবার সকাল ৯টায় নিজ বাড়ির পুকুরে সাঁতার কেটে ঈদ আনন্দ উদযাপন করেন বিএনপির এই শীর্ষ নেতা।
এ সময় তিনি নেতাকর্মীদের নিয়মিত সাঁতার কাটা ও ব্যায়াম করার পরামর্শ দেন। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এগুলো খুবই জরুরি বলেও মন্তব্য করেন মওদুদ।
বিএনপির এই নেতা সবাইকে নিয়মিত সাঁতার কাটতে উদ্বুদ্ধ করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
এরপর শুক্রবার বিকালে গ্রামের বাড়ি থেকে তিনি ঢাকার উদ্দেশ্য যাত্রা করেন।
