বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও তার স্ত্রী এসি বিস্ফোরণে মারাত্মক আহত : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঢামেকে ভর্তি

একুশে বার্তা রিপোর্ট : রাজধানীর উত্তরায় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে  স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার স্ত্রী দগ্ধ হয়েছেন। সোমবার  রাতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন রাজধানীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিএন্ডএফ ব্যবসায়ী  নেতা আলমগীর  হোসেন ভূঁইয়া (৫০) ও তার স্ত্রী বিলকিস ফারজানা বেবী।

উত্তরা পশ্চিম থানাধীন উত্তরা ৩ নং সেক্টরের একটি ভবনে গতরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণে তারা দগ্ধ হন। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা  মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শরীরের শতকরা ৯৫ ভাগ পুড়ে গেছে বলে জানা গেছে।