বিমানের দুই জিএম-এর তেলেসমাতি : ডিজিএম রেজা আউট : রহস্যজনক কারণে পদাবনতি ডিজিএমকে আবার পদোন্নতি দিয়ে ডিজিএম নিরাপত্তার দায়িত্ব : ভিভিআইপি ফ্লাইটে নিষিদ্ধ নিরাপত্তা সুপার আনিচের পোস্টিং বাতিল!

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ বিমানের দুই জিএম-এর তেলেসমাতিতে (যাদের বাড়ি একই জেলায়, এরমধ্যে একজন ৫ সেপ্টেম্বর পিআরএল-এ যাবেন) ডিজিএম রেজাকে নিরাপত্তার দায়িত্ব থেকে আউট করে বিতর্কিত, পদাবনতি মোখলেছুর রহমান মৃধাকে রহস্যজনক কারণে আবার গত ১১ জুলাই ডিজিএম পদে পদোন্নতি দিয়ে নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে। ডিজিএম মৃধা নিরাপত্তার দায়িত্ব পাবার পরই তাকে আবার প্রধানমন্ত্রীর লন্ডন ফ্লাইট সফরে নাম তালিকাভুক্ত করা হয়। কিন্ত গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইট থেকে অফলোড করা হয়। চাকরিজীবনে একাধিকবার সাসপেন্ড, বিভিন্ন অপরাধে একাধিক তদন্ত, পদাবনতি, ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সাথে সম্পকৃক্ততা, পিরসেজে নিজকে প্রকাশ করা, সপ্তাহে একদিন তার উত্তরার ৫ নং সেক্টরের বাসায় মাহফিল করা- ইত্যাকার অভিযোগ থাকা সত্বেও বিমান কর্তৃপক্ষ কেন তাকে ডিজিএম নিরাপত্তার মতো গুরুদায়িত্ব প্রদান করলো তাও রহস্যজনক।
ডিজিএম নিরাপত্তার দায়িত্ব পেয়েই ডিজিএম মৃধা তার নিরাপত্তা বিভাগকে ঢেলে সাজাচ্ছেন, অন্যদিকে হয়রানিমুলক বদলি শুরু করেছেন। চুরির দায়ে মামলা খাওয়া নিরাপত্তা সুপার নাজনীনকে পক্ষপাতিত্ব করছেন বলে নিরাপত্তারক্ষীরা বলে বেড়াচ্ছেন। তার পছন্দের পিয়ার নিরাপত্তা সুপার আনিচের ঢাকার বাইরে ডিউ পোস্টিং বাতিল করেছেন। অন্যদিকে সিরিয়াল ছাড়া, নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনিক ক্ষমতার জোরে, অনেকটা জোরজবরস্তি করে নিরাপত্তা সুপার তোফাজ্জলকে গত ৩১ জুলাই যশোহর বিমানবন্দরে স্থায়ী বদলি/ পোস্টিং করে তার প্রাপ্য ৬ দিনের ছুটি বাতিল করা হয়েছে বলে অভিযোগ ।
বিমানের নিরাপত্তা প্রশাসনিক সেল-এর এক দাপ্তরিকপত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে।
দাপ্তরিক পত্রে বলা হয়েছে,‘ ইতিপূর্বে জারিকৃত মো. অনিচুর রহমান, পি-৩৫৮০৬, নিরাপত্তা সুপারভাইজার এর স্থায়ী বদলি/অব্যাহতি আদেশনং-৩০.৩৪.২৬০০.০২৫.১৪.০০১.১৯/১৩৬ তারিখ ১২-০৬-২০১৯ বাতিল বলে গণ্য হবে।’
নিরাপত্তা সুপার আনিচ বিতর্কিত। গোয়েন্দা রিপোর্টে তাকে ভিভিআইপি ফ্লাইটে নিষিদ্ধ করা হয়। ওই গোয়েন্দা রিপোর্টে জিএম বর্তমানে পরিচালক পদে দায়িত্বপ্রাপ্ত আতিক সোবহানের নামও তালিকাভুক্ত করা হয়।
এ ব্যাপারে ডিজিএম নিরাপত্তা মোখলেছুর রহমান মৃধার সাথে তার সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি পিআরও’র সাথে কথা বলার পরামর্শ দেন।