বিশেষ সংবাদদাতা : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক বর্হিগমন হলে /ডিপারচার লাউন্ঞে ৩ শ’ টাকার টিকিট কেটে দর্শনার্থীদের প্রবেশ করার নিয়ম থাকলেও ইমিগ্রেশন বা বোর্ডিং ব্রীজ এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি থাকলেও এ নিয়মের ব্যত্যয় ঘটেছে কাতারগামি জনৈক যাত্রী মুরাদ (১৪)’র ক্ষেত্রে। ওই যাত্রীর সাথে একজন দর্শনার্থী ১ নং ইমিগ্রেশন গেট অতিক্রম করে বোর্ডিং ব্রীজ এলাকায় চলে যান। এ সময় ১ নং ইমিগ্রেশন গেটে ডিউটি করছিলেন এভসেক সদস্য বিমান বাহিনীর সিপাই নাজমুল। ঘটনাটি ঘটেছে গত ১৯ আগস্ট বিকেল প্রায় ১৭.৩০ মিনিটে। এ ঘটনায় সিভিল এভিয়েশনের নিরাপত্তা বিভাগ লুজনোট করেছে।
লুজনোটের সত্যতা স্বীকার সিএএবির এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ডিপারচার লাউন্ঞের পরে দর্শনার্থী প্রবেশে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নিরাপত্তা পাস সংগ্রহ করে প্রবেশ করতে হয়। কিন্ত যাত্রী মুরাদের সাথে আসা দর্শনাথী সিএএবির নিরাপত্তা পাস ছাড়াই রেড জোন এলাকায় প্রবেশ করে। এ জন্য সিএএরি নিরাপত্তা বিভাগ লুজনোট করেছে। ডিএসও আব্দুল্লাহ লুজনোটে স্বাক্ষর করেছেন।
নিরাপত্তা পরিচালকের চোখ ফাকি দিয়ে এভসেক সদস্যদের ডিউটি চলাকালিন সময়ে রেড জোন এলাকায় দর্শনার্থী প্রবেশকে কেন্দ্র করে সিএএবির নিজস্ব নিরাপত্তা বিভাগ এবং এভসেক সদস্যদের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠেছে। এই অনুপ্রবেশ ভিডিও ফুটেছে ধারণ করা হয়েছে বলে জানা গেছে। ভিডিও ফুটেজ ধরে তদন্ত করলেই আসল রহস্য বের হয়ে আসবে বলে সংশ্লিষ্টরা মতামত ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, ইমিগ্রেশন গেটে ইতিপূর্বে সিএএরি নিজস্ব নিরাপত্তারক্ষী ডিউটি করতো, ডিউটি রোস্টারে ওই নিরাপত্তারক্ষীর পালাক্রমে নাম তালিকাভুক্ত থাকতো। কিন্ত রহস্যজনক কারণে ইমিগ্রেশন গেট থেকে সিএএবির নিজস্ব নিরাপত্তারক্ষীদের ডিউটি প্রত্যাহার করে সেখানে এভসেক সদস্য কর্তৃক ডিউটি দেয়া হচ্ছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
