বিমানে কেবিন ক্রু নিয়োগ পরিক্ষা আজ : দুর্নীতিবাজ, বিএনপি-জামায়াত কানেকটেট আতিক সোবহান বোর্ড প্রধান থেকে আউট : আইবিএ প্রক্রিয়ায় পরিক্ষা হচ্ছে না

বিশেষ সংবাদদাতা : বিমানে কেবিন ক্রু নিয়োগে আইবিএ প্রক্রিয়ার বাইরে বিমানের নিজস্ব প্রক্রিয়ায় আজ ৫ জুলাই রাজধানীর উত্তরা স্কুলে প্রায় ১০ হাজার প্রার্থীর নিয়োগ পরীক্ষা । বিএনপি- জামায়াত কানেকটেট দুর্নীতিবাজ, গোয়েন্দা রিপোর্টে প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইট থেকে ছিটকে পড়া সেই আতিক সোবহান পদাধিকার বলে বোর্ড প্রধান থেকে আউট। গত সপ্তাহে বিমানের এক প্রশাসনিক আদেশে আতিক সোবহানকে কেবিন ক্রু নিয়োগে পদাধিকার বলে বোর্ড প্রধানের পদ থেকে আউট করা হয়। কেবিন ক্রু নিয়োগ বোর্ড প্রধানের দায়িত্ব পালন করছেন পরিচালক প্রশাসন , সরকারের উপসচিব মো. জিয়া উদ্দিন ।
উল্লেখ্য, এ সংক্রান্ত প্রতিবেদন বিস্তারিত আসছে ঘোষণা দিয়ে একুশে ‘বার্তা’র অনলাইনে গত ২৯ জুন তারিখে প্রকাশিত হয়। একুশে বার্তায় রিপোর্ট প্রকাশের পর নড়েচড়ে বসে বিমান কর্তৃপক্ষ। কেবিন ক্রু নিয়োগে পদাধিকার বলে বোর্ড প্রধানের দায়িত্ব থেকে এক প্রশাসনিক আদেশে ভারপ্রাপ্ত পরিচালক গ্রাহক সেবা সার্ভিস আতিক সোবহানকে আউট করা হয়। পরিচালক প্রশাসনকে বোর্ড প্রধান করা হয়। ফলে পরিচালক প্রশাসনের অধীনেই আজকের কেবিন ক্রু নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১০ হাজার প্রার্থী এ নিয়োগ পরিক্ষায় অংশ নিচ্ছে। সকাল ১০ টায় রাজধানির উত্তরা হাইস্কুলে এ নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হবে।
বিমানের গ্রাহক সেবা সার্ভিসের মতো গুরুত্বপূর্ন জায়গায় দুর্নীতিবাজ , বিএনপি- জামায়াত কানেকটেট , প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে নিষিদ্ধ , গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে গত ৮ জুন প্রধানমন্ত্রীর জাপানগামি ভিভিআইপি ফ্লাইটে অফলোড হওয়া, সাদিয়া, সোফানা নূরদের সাথে নারি কেলেংকারির নায়ক, এককালে ডিসি-১০ ফ্লাইটের ওপর ট্রেনিং শেষে চুড়ান্ত পরিক্ষার সময় পরিক্ষার প্রশ্ন চুরি করে গোপনে পছন্দের শিক্ষনাবিশ কেবিন ক্রুদের হাতে পৌছে দেয়াসহ নানা অভিযোগে অভিযুক্ত বিমানের ভারপ্রাপ্ত গ্রাহক সেবা পরিচালক আতিক সোবহানের দুর্নীতির বেশ কিছু খতিয়ান আমাদের হাতে এসে পৌছেছে। পরবর্তীতে তা ধারাবাহিক প্রতিবেদন আকারে তুলে ধরা হবে।
ভেটকি মাছ থেকে শুরু করে সাভারে পোলটি দুর্নীতি , শাহজালালে ল্যাগেজ চোরাদের সহায়তাকারিদের খতিয়ানও আমাদের হাতে এসেছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে তদন্ত ভেস্তে গেছে। তদন্ত করতে গিয়ে আরেক দুর্নীতিবাজ কর্মকর্তা, আতিক সোবহানের বন্ধু তদন্তের নামে আতিক সোবহানকে সতর্ক করে দেয়। পরবর্তীতে দুর্নীতির দায়ে ওই কর্মকর্তাও (সেই আমিনুল ইসলাম) চাকরিচ্যুত হন। কিন্ত আতিক সোবহানের টিকিটিও কেউ স্পর্শ করতে পারেনি। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বিমানের পরিচালনা বোর্ড আতিক সোবহানকে পরিচালক পদে অযোগ্য ঘোষণা করলেও তাকে রহস্যজনক কারণে ( আতিক সোবহান) পরিচালক গ্রাহক সেবা পদে পদোন্নতি দেয়া হয়েছে। চলবে