স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বিমানে এরারক্রাফ্ট ক্লিনিং হেলপার পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে সাইন্স, আর্টস, কমার্স বিভাগের জনবল চাওয়া হলেও কৌশলে কমার্স বাদ দেয়ার পায়তারা করা হচ্ছে ৷
এটা আমানবিক ৷ এই পদে যারা চাকরির আবেদন করেছেন তাদের অনেকের চাকরির বয়স শেষ হয়ে গেছে, তারা আর কোন সরকারি চাকরিতে আবেদন করতে পারবে না।
এদের মধ্যে কোন কোন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে আইনের আশ্রয় নেয়ার কথা ভাবছেন ৷ ইতিপূর্বে ট্রাফিক হেলপার পদে ১৫০ জন চাওয়া হলেও ২২৬ জন নিয়োগ দেওয়া হয়েছে ৷
২০১৭ সালে এ পদে ১০০ জন চাওয়া হলেও ৪৭০ জন নিয়োগ দেওয়া হয়েছে। অথচ এবার নিয়োগ বিজ্ঞপ্তির সাথে গড়মিল করে কৌশলে কমার্স বিভাগের প্রার্থীদের বাদ দিয়ে নিয়োগ বাণিজ্যের পায়তারা করা হচ্ছ ৷
এ ব্যাপারে জিত্রম এয়ারপোর্ট সার্ভিসেস জানান, বিষয়টি প্রশাসন বিভাগ দেখভাল করে ৷
