ডেক্স রিপোর্ট : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হকের চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।
১ জানুয়ারি বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
৫ জানুয়ারি মহিবুল হকের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। পিআরএল স্থগিতের শর্তে আগামী ৬ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
