স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচকের হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালসহ দেশের ৮ বিমানবন্দরে ৩২ হাজার ৬০৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব. তারিক আহম্মদ সিদ্দিকী, সাবেক বিমান সচিব মহিবুল হক, যুগ্ম সচিব জনেন্দ্র নাথ সরকার, বেবিচকের সাবেক চেয়ারম্যান মফিদুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেকসহ ৮ জনের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন -দুদক। গত মংগলবার দুদক কমিশন এ সিদ্ধান্ত নেয়। আগামি ২ দিনের মধ্যে অনুসন্ধানি টিম গঠন করা হবে বলে দুদক সূত্রে জানা যায়। দুদক জানতে পেরেছে যে, এই ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ভাগবাটোয়ারা করে পকেটঁস্থ করেছে এই ৮ কর্মকর্তা। যা দিয়ে আরেকটা পদ্মাসেতু নির্মাণ করা যেতো।এ নিয়ে ডিবিসি নিউজে এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ খবর ছড়িয়ে পড়েছে। এদের তলবের জন্য এবং কাগজপত্র সংগ্রহের জন্য স্ব স্ব সংস্থায় দ্প্তারিক চিঠি দেবে দুদক। এরমধ্যে বেবিচক সাবেক চেয়ারম্যান বেবিচক থেকে বদলি হয়ে বিমান বাহিনীতে ফিরে গেছেন। সাবেক সচিব মহিবুল হক ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন জেলে অন্তরীন। যুগ্ম সচিব জনেন্দ্র নাথ সরকার পেট্রো বাংলায় কর্মরত, তাকে সরানোর জন্য পেট্রোবাংলায় মানববন্ধন হয়েছে। বেবিচক সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক গত জানুয়ারীতে অবসরে গেছেন।তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে বেবিচকে চাউড় হয়েছিল।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
