বেবিচক : প্রকৌশল বিভাগে ইএম-১/২ পদটি খালি: কাউকে পদায়ন করা হচ্ছে না: শাহজালালে ভিআইপিসহ অন্যান্য কাজে প্রতিবন্ধকতা!

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের প্রকৌশল বিভাগের ইএম-১/২ পদটি খালি পড়ে আছে, এ পদে কাউকে এখনও পদায়ন করা হয়নি। ফলে শাহজালাল বিমানবন্দরে ভিআইপিসহ জরুরি জনগুরুত্বপূর্ন কাজ, রুটিন ফাইলিং জটিলতা, উন্নয়ন ও মেইনটেনেন্স কাজে প্রতিবন্ধকতা ও জটিলতার সৃষ্টি হচ্ছে। কিন্ত বেবিচক কর্তৃপক্ষ এখনও এ ব্যাপারে দৃষ্টিপাত করছেন না।
বর্তমান ৬ মাসের চলতি দায়িত্বের প্রধান প্রকৌশলীকে এ পদ থেকে ওঠিয়ে নেবার পর পদটি খালি হয়ে যায়।
এ পদে পদায়নের জন্য একমাত্র সিনিয়র, ফিডার পদ পুর্ন করা এবং দক্ষ ও অভিঙ্ঘ একজন প্রকৌশলী রয়েছেন-যিনি গত ১৫ বছর যাবত বৈষম্যের শিকার। আর যারা আছেন তাদের এক্সইএনগিরির বয়স মাত্র ১/২ মাস পূর্ন হয়েছে মাত্র।