বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা

একুশে বার্তা ডেক্স : বিএনপি চেয়ারাপার্সনের গুলশান কার্যালয়ে বৈঠক করছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রাত সাড়ে ৯টায় এ বৈঠক শুরু হয়। এতে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার মওদুদ আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সহ-সভাপতি তানিয়া রব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বৈঠক শুরুর আগে তত্ত্বাবাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিষ্টার মাইনুল হোসেন আগত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সাক্ষাত করেন।