বড়াইগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১০, আহত ৩০

ডেক্স রিপোর্ট :  নাটোরের বনপাড়ায় বাস-লেগুনা সংঘর্ষে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাসছুন নূর ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, দুর্ঘটনায় ১০ জন নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে ফায়ারসার্ভিস ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন।