ভারতীয় বিমান ভূপাতিতের ঘটনায় আজাদ কাশ্মিরে আনন্দ উচ্ছ্বাস

একুশে বার্তা ডেক্স : ১৪ ফেব্রুয়ারি ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের পুলওয়ামায় বিস্ফোরক বোঝাই আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণে ভারতীয় আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজাভ ফোর্র্স (সিআরপিএফ) -এর ৪৪জন সদস্য নিহত হয়। কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর উপর এ রকম ভয়াবহ হামলা এর আগে হয়নি। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদি এ হামলার কঠিন জবাব দেয়ার অঙ্গিকার করেন। ১১ দিন পর ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় ১২টি ভারতীয় মিরেজ জঙ্গি বিমান পাকিস্তানের অভ্যন্তরে কথিত একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরে হামলা চালায় ও বোমাবর্ষণ করে। এতে বিপুল সংখ্যক জঙ্গি নিহত হয়েছে বলে ভারতের দাবি। এর পরদিন ২৭ ফেব্রুয়ারি বুধবার পাকিস্তান বিমান বাহিনী দাবি করে যে তারা ২টি পাকিস্তানের আকাশ সীমায় ২টি ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত করেছে। একটি বিমান পাকিস্তান ভূখন্ডে বিধ্বস্ত হয় , পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান আটক হন। অন্য বিমানটি কাশ্মিরে ভারতীয় এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনার খবরে বুধবার আজাদ কাশ্মিরের জনগণ একদিকে ভারতের বিরুদ্ধে বিক্ষোভ প্রর্দন করে, অন্যদিকে দুটি ভারতীয় জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ায় তাদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। নীচের ছবিগুলোতে তারই প্রকাশ ঘটেছে। সূত্র: ইপিএ

 

 

0    0