মাদক নির্মূলে জেহাদ ঘোষণা করেছে এনএসআই : শাহজালালে এনএসআই কর্তৃক ১৮৮৫ কেজি নতুন মাদক ‘খাত’ জব্দ

এইচএম দেলোয়ার : হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক পৃথক অভিযান চালিয়ে জাতীয় গোয়েন্দা সংস্থা ( এনএসআই) ১৮৮৫ কেজি নতুন মাদক ‘খাত’ জব্দ করেছে। গত ১৭ নভেম্বর সকালে এবং রাত সাড়ে ৯টায় এয়ার ইন্ডিয়া ফ্লাইটের বিমান থেকে এ সব মাদক জব্দ করা হয়।
এরমধ্যে গত ১৭ নভেম্বর শনিবার সকালে ৮৭০ কেজি এবং রাতে ৫৩ কার্টনে ৯৮৫ কেজি মাদক জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে হস্তান্তর করা হয়েছে।
এনএসআই’র ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ১৭ নভেম্বর পৃথক পৃথক দুটি অভিযান পরিচালনা করে এয়ার ইন্ডয়া বিমানের ভিতর থেকে ১৮৮৫ কেজি নতুন মাদক ‘খাত’ জব্দ করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগেও এনএসআই বিমানবন্দরে অভিযান চালিয়ে বেশ কয়েক হাজার কেজি মাদক জব্দ করেছে। মাদক নির্মূলে জেহাদ ঘোষণা করা হয়েছে।