বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ সিভিল এভিয়েশনে নিয়োগ কেলেংকারির ঘটনা ঘটেছে। গত ৯ নভেম্বরের লিখিত পরিক্ষায় উত্তীর্ণদের পর্যায়ক্রমে গত ১৬ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ভাইভা পরিক্ষা নেয়া হয়। ১৭ নভেম্বরের ভাইভা পরিক্ষায় সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদে উত্তীর্ণ ৬ জন প্রার্থীর পরিক্ষার খাতার হাতের লেখার সাথে আজকের ভাইভা পরিক্ষায় হাতের লেখার অমিল পাওয়ায় ৬ জনের ব্যাপারে কর্তৃপক্ষের সন্দেহ হয়। তাৎক্ষণিক তদন্তে এই ৬ জন সশস্ত্র নিরাপত্তা প্রহরির দুইনম্বরি অর্থাৎ লিখিত পরিক্ষায় প্রক্সি পরিক্ষার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এদের থেকে মোটা অংকের ঘুষ লেনদেনের মাধ্যমে এদেরকে লিখিত পরিক্ষায় উত্তীর্ণ দেখানোর বিষয়টি ফাস হয়ে যায়। পরে এই ৬ জন সশস্ত্র নিরাপত্তা প্রহরি পদের প্রার্থীকে সিএএবির সদর দপ্তরে নিরাপত্তা সেকশনে দিনভর বসিয়ে রাখা হয়। সন্ধ্যার পর তাদের থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করেন সিএএবির একজন কর্মকর্তা। তিনি জানান, দুইজনকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় এক কর্মকর্তার ভাই এবং একজন নিরাপত্তা কর্মীর মেয়েও রয়েছেন।
এদিকে নিরাপত্তা অপারেটর পদে হত্যা মামলার এফআইআরভুক্ত একজন আসামির গত ১৬ নভেম্বর ভাইভা পরিক্ষা নেয়া হয়েছে বলে জানা গেছে। তার ক্রমিক নম্বর-২৪ রোল নম্বর-১০৩০২।
সিএএবির কর্মচারিরা জানান, গত ৯ নভেম্বরের নিরাপত্তা অপারেটর, এ্যারোড্রম ফায়ার অপারেটর এবং সশস্ত্র নিরাপত্তা প্রহরি পদে জনবল নিয়োগের ক্ষেত্রে মোটা অংকের ঘুষ লেনদেনের মাধ্যমে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। তবে সিএএবির চেয়ারম্যান বিষয়টি জেনে ফেলেছেন। আর এই দুই নম্বরি প্রক্রিয়ার নিয়োগ কেলেংকারির বিষয়টি নিয়ে নিয়োগ কমিটির সদস্য মেম্বার (অর্থ) , মেম্বার ( নিরাপত্তা)সহ অন্যান্য সদস্যরা নিয়োগ কমিটির সভাপতির ওপর ক্ষুব্ধ। এ নিয়ে দুই মেম্বারের মধ্যে উচ্চ বাক্য বিনিময়ও নাকি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়োগ কমিটির সভাপতির সাথে বিমানমন্ত্রীর পিএস- যিনি বিএনপির একজন সাবেক মন্ত্রীর আপন ফুফাতো ভাই। মন্ত্রীর পিএস আর নিয়োগ কমিটির সভাপতি নাকি ব্যাচমেট।
এ ব্যাপারে জানতে সসদ্য (নিরাপত্তা)’র সাথে সেল ফোনে যোগাযোগ করলে তিনি তার অফিসে গিয়ে কথা বলার পরামর্শ দেন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
