মানহানির ২ মামলায় খালেদার জামিনের আদেশ বৃহস্পতিবার

একুশে বার্তা প্রতিবেদন :  মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রেখেছে হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

খালেদা জিয়ার পক্ষে খন্দকার মাহবুব হোসেন, এ. জে. মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ শুনানি করেন।