মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : মালদ্বীপে সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করেছে পুলিশ এমন দাবী পরিবারের।.

পুলিশ জানায়, সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এদিকে, মালদ্বীপে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। সোমবার প্রেসিডেন্টের দফতরের আইনি বিষয়ক মন্ত্রী আজিমা শুকুর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণার কথা জানান। মালদ্বীপের অ্যাটর্নি জেনারেল মোহামেদ অনিল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আজিমা বলেন, সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের নির্দেশনা সরকার পরিচালনায় বাধা দিচ্ছে বলে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

উল্লেখ্য, নাশিদ ২০১৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিন দশক ধরে মালদ্বীপের শাসন ক্ষমতায় থাকা মামুন আবদুল গাইয়ুমের সৎ ভাইয়ের কাছে হেরে যান।