ডেক্স রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র দাখিল জমা না নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়টি নিয়ে কথা বলতে ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে মির্জা আব্বাসের পক্ষে মনোনয়ন দাখিল করতে আসা খন্দকার সিকান্দার কাদের বলেন, আমরা সাড়ে ৪টার সময় অফিসে গেলে আব্বাসের ছবি দেখেই তারা বলে সময় শেষ হয়ে গেছে।
আজ বুধবার (২৮ নভেম্বর) ঢাকা-৯ আসনে আব্বাসের পক্ষে মনোনয়ন দাখিল করতে গেলে এ অবস্থা তৈরি হয়।
পরে রিটার্নিং অফিসার বরাবর লেখা একটি আবেদন করা হয় মনোনয়ন জমা নেওয়ার জন্য। তাতে উল্লেখ করা, সময়ের আগে এলেও সিরিয়াল থাকার কারণে তাদের পর্যন্ত আসতে দেরি হয়। এজন্য ফিরিয়ে দেওয়া হয়।
তবে আবেদনে মির্জা আব্বাসেরটা না করার পরও ঘণ্টাখানেক আবেদন জমা নেওয়া হয় বলে অভিযোগ।
