মির্জা ফখরুল বললেন : হামলা চালিয়ে পুলিশ নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে

ডেক্স রিপোর্ট : অন্যায়ভাবে দলের নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে ঐক্যফ্রন্টের নির্ধারিত বৈঠকে অংশ নেয়ার আগে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সেখানে পুলিশ অন্যায়ভাবে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।