একুশে বার্তা ডেক্স : ময়মনসিংহে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আট মামলার আসামি নিহত হয়েছেন। শনিবার ভোরে শহরের কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কালা চান (৩৮)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওমি) আশিকুর রহমান জানান, রাত পৌনে ২টার দিকে নগরীর পাটগুদাম এলাকা থেকে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী কালাচাঁনকে ৫০টি ইয়াবা ও একটি ধারালো ছুরিসহ গ্রেপ্তার করা হয়।
পরে তাঁকে সঙ্গে নিয়ে আরেক মাদক সম্রাট সিরাজকে ধরতে শহরের কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা রোড মাছ বাজারে যায়। সেখানে সিরাজের নেতৃত্বে সাত থেকে আটজন দুষ্কৃতকারী কালাচাঁনকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারী কালাচাঁন গুলিবিদ্ধ হন। অন্য দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কালাচাঁনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি রামদা ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ওই কর্মকর্তা জানান, খুন, মাদক, অস্ত্র, ছিনতাই, চুরিসহ ৮ থেকে ১০টি মামলার আসামি কালাচাঁন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
