ময়মনসিংহ কারাগার থেকে মুমূর্ষ ইলিয়াসকে ২০ বছর পর মুক্তি দানের জন্য বাবেল এমপির চিঠি

স্টাফ রির্পোটার : ময়মনসিংহ কেন্দ্রিয় কারাগারে সুদীর্ঘ ২০ বছর যাবৎ জেল জীবন খেটে পঙ্গু হয়ে মোঃ ইলিয়াস, পিতাঃ আব্দুল মতিন, বন্দী কয়দী নং ঃ ৬২১৭/এ, এখন মৃত্যুর পথযাত্রী। কারাগার কর্তৃপক্ষ তাকে কারাবাসের অযোগ্য ঘোষনা করেছেন। তিনি এখন কথা বলতে পারেন না। নাড়াচাড়া করতে পারেন না। কেবল আকার ইঙ্গিত এ স্ত্রী ও সন্তানদের কাছে ফিরে যাওয়ার আকুতি প্রকাশ করছেন। তার অবস্থা এতই করুন, যে কোন সময় তার মৃত্যু হতে পারে।
বিষয়টি জাতীয় সংসদ এর মাননীয় সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল (এম.পি) ১৫৫, ময়মনসিংহ ১০ (গফরগাঁও) এর দৃষ্টি গোচর হলে, দয়ার বশবর্তী হয়ে তিনি মোঃ ইলিয়াস কে অতি সত্বর মানবিক কারনে মুক্তি দানের জন্য মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট ২০-০৩-২০১৮ ইং তারিখে এক ডিও লেটার (১০/৪৭/১৮) দিয়েছেন। ইতোমধ্যে তার মুক্তির ব্যাপারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন।