যে ৬ আসনে ইভিএম-এ নির্বাচন

ডেক্স রিপোর্ট : প্রাথমিকভাবে নির্বাচিত ৪৮টি আসন থেকে লটারির মাধ্যমে ৬টি আসন নির্বাচন করেছে কমিশন। আজ বিকাল ৫টায়  নির্বাচন কমিশনের সচিব ও কমিশন কর্মকর্তাদের উপস্থিতিতে ইলেক্ট্রনিক পদ্ধতিতে লটারির মাধ্যমে এই ৬টি আসন নির্বাচিত করা হয়। আসনগুলো হচ্ছে ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২।