শাহজালালে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ : যাত্রী গ্রেফতার

তানজিল : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত ফ্লাইটে কুয়েতগামি যাত্রী সোহেল রানার হ্যান্ডব্যাগের ভিতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে সিভিল এভিয়েশন নিরাপত্তা বিভাগ। ৯ অক্টোবর সকাল ৭ টার সময় জে-৯৫৩২ ফ্লাইটের যাত্রী সোহেল রানার ল্যাগেজ স্ক্যান করার সময় মাদকের অস্তিত্ব পাওয়া যায়। পরে তার হ্যান্ডব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে তা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় যাত্রী সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সোহেল রানার পাসপোর্ট নম্বর: বিকে-০৪৯০৭৭৭, তার বাড়ি গাজিপুরে।