সিএএবির স্টীকার সম্বলিত গাড়িটি কার?

স্টাফ রিপোর্টার : সিভিল এভিয়েশনের মনোগ্রামখচিত ঢাকা মেট্রো-চ ১৯- ২০৪৪ মাইক্রোবাসটি কার? এটাক কি সিভিল এভিয়েশনের নাকি থার্ড টার্মিনাল প্রজেক্টের নাকি প্রকৌশলী মামুনের? গাড়িটি প্রায়ই উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের রাস্তায় পার্কিং করা থাকে। গাড়ির চালককে প্রশ্ন করা হলে চালক জানায়, গাড়িটি ইনজিনিয়ার মামুনের, তিনি ১২ নম্বর রোডের ২৬ নম্বর হাউজে থাকেন।
গাড়ি–িট সিভিল এভিয়েশনের কিনা নিশ্চিত হবার জন্য এমটি বিভাগে যোগাযোগ করা হলে জাননো হয়, গাড়িুিট সিভিল এভিয়েশনের নয়। প্রজেক্টের হতে পারে। কিন্ত গাড়িটি যিনি ব্যবহার করেন তিনি তো প্রজেক্টে কর্মরত না, তিনি ইএম-২-এর বদলিকৃত এক্সইএন।