শাহজালালে ভারতীয় যাত্রী আটক

ডেক্স রিপোর্ট : ইউএস বাংলা ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরন করে কাস্টমস সহায়তায় রাজস্ব ফাকি দিয়ে পণ্য পাচারের সময় একটি গোয়েন্দা সংস্থা অভিজিত দে নামে একজন ভারতীয় যাত্রীকে আটক করেছে। পরে তার ল্যাগেজ খুলে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দৃত পণ্যসহ ওই ভারতীয় নাগরিককে কাস্টমস কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে। আজ বিকেল ৫ টায় শাহজালাল বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সাথে একজন বাংলাদেশি যাত্রীর থেকেও রাজস্ব ফাকি দিয়ে পাচারযোগ্য পণ্য জব্দ করা হয়েছে। ভারতীয় যাত্রী অভিজিতের থেকে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১২ পিচ শাড়ি,৩১ পিচ থ্রিপিচ,১২ পিচ সিংগেল ড্রেস,২৭ কেজি গার্মেন্স এক্সসরিজ, ২৬টি পাজাবি এবং বাংলাদেশি অপর যাত্রীর থেকে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২৬টি পানজাবি, ৭টি থ্রি পিচ, ২টি শাড়ি।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাস্টমসের ‘এ’ শিফটে কর্মরত সহকারি রাজস্ব কর্মকর্তা আলামিনের সাথে গোপন সমঝোতায় আটককৃত ভারতীয় নাগরিক ও সাথে একজন বাংলাদেশি নাগরিক রাজস্ব ফাকি দিয়ে পণ্য পাচার করে গ্রীণচ্যানেল অতিক্রম করে সটকে পড়ার সময় একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তা রুখে দেয়।
এ ব্যাপারে জানতে ‘এ’ শিফটে কর্মরত কাস্টমসের উপকমিশনার ইসরাত জাহান মনির সাথে তার সেল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।