শাহজালালে মানব পাচার : ইমিগ্রেশন পুলিশের ‘বি’ শিফটের থোরাইকেয়ার , প্রশাসনিক ব্যবস্থা নিতে ঢিলেঢালা

বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল বিমানবন্দরে ডেল্টা,টেংগুসহ বিভিন্ন কলাসাইনে মানব পাচারে সহযোতিায় ‘বি’ পালার কলসাইনওয়লারা থোরাইকেয়ার করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ দিকে এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে ঢিলেঢালা অবস্থা চলছে। এসএস ইমিগ্রেশন যত দ্রুত হস্তক্ষেপ করবেন ততই মংগল বলে সংশ্লিষ্টরা জানান।
উল্লেখ্য, এ নিয়ে একুশে বার্তার অনলাইনে ১১ ডিসেম্বর এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনে ‘বি’ পালায় কর্মরত বিভিন্ন কলসাইনের অন্তরালে শাহজালালে মানব পাচার সংশ্লিষ্ট রোমিও এসআই ইমরান, সিরা এসআই আরিফ, ডেল্টা শাহাদৎ, টেংগো শরিফুল ইসলাম থোরাইকেয়ার করছেন ‘বি’ পাালার ওসিও তা দেখে না দেখার ভান করছেন। এসএস ইমিগ্রেশন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে।
প্রটোকল ব্যবস্থা ভেস্তে যাবার পর অফিস স্টাফরা বিভিন্ন কলসাইনের নামে মানব পাচারে সহায়তা করে থাকেন।তবে এ ক্ষেত্রে ‘এ’ পালার কলসাইনওয়ালার সতর্ক হয়ে গেছেন বলে জানা গেছে। ‘এ’ পালার ওসি এদের সতর্ক করে দিয়েছেন বলে জানা গেছে। ফলে ‘এ’ পালার কলাসাইনওয়ালারা মানব পাচারে সহায়তা করে না বলে খোজখবর নিয়ে জানা যায়।
‘বি’ পালার সাথে ‘সি’ পালার কলসাইনওয়ালারা শাহজালালে মানব পাচারে সহায়তা করে থাকে। যদিও ‘সি’ পালার ওসি সৎ লোক বলে জানা যায়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে।
এ দিকে মানচ পাচারে ম্যানপাওয়ার ডেক্স-এর কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারি জড়িত থাকার কথাও শোনা যায়। ম্যানপাওয়ার ডেক্স আউটপাসে দেশে ফেরত যাত্রীদের নামে বরাদ্দকৃত সরকারি অর্থ তাদের দিতে গড়িমসি করে থাকে বলেও জানা যায়।