স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল বিমানবন্দরে মানব পাচার থেমে নেই। এয়ারপোটর্‘ কন্ট্রাক্টেই সর্বনাশ’ শিরোনামে জাতীয় দৈনিকে রিপোর্ট প্রকাশের পরও মানব পাচার থামছে না। তালিকাভুক্ত শতাধিক সিএএবির নিরাপত্তারক্ষী, বিমানের ও অন্যান্য এয়ারলাইন্সের কর্মচারিা মানব পাচারে এয়ারপোর্ট কন্টক্টের হোতা। সহযোগিতা করে থাকে ইমিগ্রেশন, পুলিশ। ফলে দুবাই ভিজিটসহ মধ্যপ্রাচ্যে মানব পাচার হয়ে যাচ্ছে বিমানবন্দর দিয়ে। গোয়েন্দা সংস্থা মাঝেমধ্যে নড়েচড়ে বসলেও পরবর্তীতে চুপসে যাচ্ছে।
সিএএবির তালিকাভুক্ত অর্ধশত নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে অনেকে অন্য পদে চাকরি করলেও মোবাইলে মানব পাচার নেটওয়ার্ক বিস্তার করছে। এদের মধ্যে ভান্ডাররক্ষক, হিসাবরক্ষকও রয়েছেন। কালাম, ফরিদ, আজাদ, জিল্লুর, তোফায়েল মহসিন ,হবু, আমিনুল, কিউআর জিন্নাহ, মিজানুর রহমানসহ অর্ধশত শাহজালালে নেটওয়ার্ক বিস্তার করে রেখেছে।
গত পরশু টিজি ফ্লাইটে পাচারের সময় ৩ যাত্রীকে পাকড়াও করেছে আইন প্রয়োগকারি সংস্থা। গডফাদার মহসিন সটকে পড়েছে।
মহসিন, হবু, জিন্নাাহ প্রায় ২০ বছর যাবত শাহজালালে কর্মরত। এদের বদলি করা হয় না। গত মাসেও ৩০ জনকে বদলি করা হলেও এরা বহাল , বদলির তালিকায় এদের নাম ওঠেনি। হেড কোয়ার্টারের এক কর্মকর্তার নেক নজড়ে আছে ওরা। ক্রমশ-
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
