শাহজালালে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

ডেক্স রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি ২১ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ মুরশেদ হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোরে কাতার এয়ারওয়েজে আসা ওই যাত্রীকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থা জারি করে কাস্টমস হাউস। কাস্টমসের সি শিফট ভোরে কাতার এয়ারওয়েজের ফ্লাইট নম্বর কিউআর ৬৩৮-এর যাত্রী মুরশেদ গ্রিন চ্যানেল অতিক্রমকালে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে যাত্রীর হাতে বহনকৃত ক্রোকারিজ সম্মলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করলে সুকৌশলে লুকায়িত স্বর্ণালঙ্কার শনাক্ত হয়।

এ সময় বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজ তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি ৬০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। পরে মুরশেদকে আটক করে কাস্টমস হাউস।

বিমানবন্দর কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, যাত্রী মুরশেদ হোসেনকে আটক