শাহজালাল বিমানবন্দরের পরিচালক বদলি

স্টাফ  রিপোর্টার  : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজি ইকবাল করিম ভুইয়াকে বদলি করা হয়েছে। তাকে তার নিজ প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। আর বিমান বাহিনীর আরেক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুককে প্রেষণে শাহজালাল বিমানবন্দরের পরিচালক পদে দায়িত্ব দেয়া দেয়া হয়েছে। গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রঙ্ঘাপন জারি করেছে। যার স্মারক নম্বর : ০৫.০০.০০০.১৩২.১৯.০০৫.১৭-২৭৭ তারিখ: ২৫ এপ্রিল ২০১৮।