শাহজালাল বিমানবন্দর : প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন

একুশে বার্তা ডেক্স : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানা নিজের নিরাপত্তা চেয়ে বিমানবন্দর থানায় জিডি করেছেন। জিডিতে ফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগ করা হয়েছে। তিনি আশঙ্কা করছেন তার প্রাণনাশেরও চেষ্টা করা হয়েছে। আজ ৭ মার্চ বুধবার নিজের প্রাইভেট কারের চাকা চলন্ত অবস্থায় খুলে যায়। এ ঘটনা পরিকল্পিত হতে পারে বলে তিনি থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করেছেন।  বিমানবন্দর থানায়  দায়েরকৃত ওই সাধারণ ডায়েরি নং- ৩০৬।, তারিখ: ০৭-০৩-২০১৮ ইং। এতে তিনি উল্লেখ করেছেন, কয়েকদিন ধরেই ফোনে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে ।