শোকবার্তা

অত্যন্ত দুঃখের সাথে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি মহোদয়ের মমতাময়ী মা হুরন নাহার রশিদ আজ ভোরবেলা চিকিৎসাধীন অবস্থায় এভার কেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গুলশান আজাদ মসজিদে সকল প্রক্রিয়া সম্পন্ন করে মানিকগঞ্জের মুন্নু সিটির উদ্দেশ্যে রওনা হবে। মুন্নু সিটিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামী সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর কবর পাশে চির নিদ্রায় শায়িত হবেন।

মহান রাব্বুল আলামিন এই মহীয়সী নারীর সকল প্রকার ভুল ত্রুটি মার্জনা করে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমীন। মাহে রমজান উপলক্ষে মহান রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিন। মরহুমার পরিবারের সকল সদস্যদের উপর খাস রহমত ও বারাকাত নাজিল করুন এবং এই অপূরণীয় শোক সহ্য করার তৌফিক দান করুন। আমীন।