ডেক্স রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত ৩ আগস্ট শুক্রবার তার ধানমন্ডির বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতার দিতে টার্ন নিতে পারে বলে আশংকা ব্যক্ত করেছে। আর এতে শিবির ছাত্রদল কলকাঠি নাড়ছে বলেও তিনি জানান । তিনি বলেন, ।শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক ও এসব দাবিগুলো সরকার মেনে নিয়েছে ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এভাবে ছাত্র- ছাত্রীদের আন্দোলন চলতে থাকলে কিছু একটা ঘটেই যেতে পারে। আর কিছু ঘটে গেলে আমাদের নিরাপত্তা বাহিনী এর দায়দায়িত্ব নিতে পারবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্র- ছাত্রীদের চলমান আন্দোলন সহিংস দিকে টার্ণ নিতে পারে। স্যাবোটাজ ঘটিয়ে দিতে পারে। আমরা কয়েক দিন থেকে দেখছি পুলিশের উপর অহেতুক আক্রমন হচ্ছে।
তিনি বলেন, ছাত্র- ছাত্রীদের আন্দোলনের সঙ্গে স্বার্থান্বেষী মহল সংযুক্ত হয়ে গেছে। ছাত্র ছাত্রীদের আন্দোলনে শিবির ও ছাত্রদলের নেতাদের আমরা দেখেছি। তারা কোমলমতি ছাত্র- ছাত্রীদের ভূল বুঝিয়ে যে কোন ধরনের অঘটন ঘটাতে পারে। একটা স্যাবোটাজ ঘটিয়ে দিতে পারে।
তিনি বলেন, ছাত্রদল ও শিবির নেতাদের টেলিফোন কনর্ভাসেশন আমরা শুনেছি। সেখানে আমরা শুনেছি স্কুলের ড্রেস পড়ে আসার জন্য ছাত্রদল ও শিবিরের নেতারা আহবান করছে। অনেকে তাদেরকে খাদ্যদ্রব্য সরবরাহ করছে। তাদের উদ্দেশ্য মোটেও ভাল নয়।
