সাংবাদিক দেলোয়ার গুরুতর অসুস্থ : সকলের কাছে দোয়া কামনা

৮০’র দশকে দৈনিক বাংলার বাণীতে সাংবাদিকতায় হাতেখড়ি, বর্তমানে বিশিষ্ট সাংবাদিক নাঈমুল ইসলাম খান সম্পাদিত আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময়, আমাদের সময়ডটকমে কর্মরত এবং পাক্ষিক একুশে বার্তার সম্পাদক-প্রকাশক এইচএম দেলোয়ার গুরুতর অসুস্থ। তার হার্টের্ এনজিওগ্রাম করার পর ৫টি ব্লক ধরা পড়েছে। হার্ট ফাউন্ডেশনের সহযোগি অধ্যাপক ডা. অশোক দত্তের তত্বাবধানে তিনি চিকিৎসাধীন। এ্যাপোলো হাসপাতালের প্রফেসর ডা. একিউএম রেজাসহ কার্ডিওলজিস্ট স্পেশালিষ্টরা জরুরীভিত্তিতে তার ওপেন হার্ট সার্জারীর পরামর্শ করছেন।
সাংবাদিক এইচএম দেলোয়ার আশু রোগমুক্তির জন্য-মহান আল্লাহ যেন তাকে মাফ করে দেন- আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব দেশবাসিসহ সংশ্লিষ্ট সকলের কাছে দোয়া কামনা করেছেন।