সিএএবির তত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে দুদকে তলব : কে হচ্ছেন ইএম-এর ততা¡বধায়ক প্রকৌশলী

বিশেষ সংবাদদাতা : দুদকের আছড় পড়েছে সিভিল এভিয়েশনে। প্রধান প্রকৌশলী গোস্বামীকে চাকরিচ্যুতির পর এবার আবার সিডি-৩-এর তত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে গত ১ মার্চ ডেকে জিঙাসাবাদ করেছে। আর তত্বাবধায়ক প্রকৌশলী ইএম মো: আব্দুল মালেককে প্রধান প্রকৌশলী করায় তার ওই শূণ্য পদে নির্বাহী প্রকৌশলী জাকারিয়াকে তত্বাবধায়ক প্রকৌশলী ইএম করার দাপ্তরিক প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তবে গত রোববার পর্যন্ত কোন দাপ্তরিকপত্র জারি করা হয়নি।
এ দিকে মানব পাচারের অভিয়োগে সিডি-১-এ কর্মরত, সাবেক সিকিউরিটি গার্ড মনিরুজ্জামান খান এবং সিকিউরিটি অপারেটর দীপক তদন্ত কর্মকর্তার ডাকে সাড়া দেননি বলে জানা গেছে।