বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনের প্রশাসন বিভাগের কি পয়েন্টে বসে থাকা কর্তাব্যক্তিসহ ডিডির দফায় দফায় চিল্লায় যাবার প্রবনতার কথা শোনা যাচ্ছে। আজ ১৩ নভেম্বর থেকে তিনদিনের চিল্লায় যাচ্ছেন প্রশাসন বিভাগের লোকজন। এরমধ্যে সিএটিসির একজন প্রশিক্ষকও আছেন। স্টোর বিভাগের একজন কর্মচারি বলে বেড়াচ্ছেন, আমরা ৩ দিনের চিল্লায় যাচ্ছি। আমাদের সাথে প্রশাসন বিভাগের বড় কর্তারাও যাবেন। সময় পেলে আমরা মাঝেমধ্যেই চিল্লায় যাই।
এ দিকে এবারের হজ মওসুমে ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসনিক কোটায় এবার হজ যাত্রী গাইড তথা প্রশাসনিক কাজের অংশ হিসেবে সিএএবির ডিডি প্রশাসন মোহাম্মদ নূরুল ইসলাম সৌদি আরব যান – বলে বেড়াচ্ছেন সিএএবির কর্মচারিরা। কর্মচারিরা বলে বেড়াচ্ছেন ডিডি স্যার নিজের টাকা খরচ করে হজে যানন্।িধর্ম মন্ত্রণালয়ের কোটায় স্যার হজে সৌদি আরব গেছেন। এতে করে তিনি সরকার থেকে ৬/৭ লাখ টাকা পাবেন বলেও কর্মচারীরা বলে বেড়াচ্ছেন।
এ দিকে আশকোনা হজ ক্যাম্পের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারে হজ মওসুমে প্রশাসনিক কোটায় অনেক মন্ত্রণালয়ের পিও/এপিও/ ডিডি. এডিরা হজ যাত্রী গাইড তথা প্রশাসনিক কাজে সৌদি আরব গেছেন। এরা নিজেরা হজও সম্পন্ন করবেন আবার সরকার থেকে বরাদ্দকৃত লাখ লাখ টাকা পাবেন বলে সূত্র জানায়।
সূত্র এডমিন কোটায় যারা যেতে পারেননি তারা আবার কর্মচারি কোটায় হজ যাত্রী গাইড হিসেবে সৌদি আরব গেছেন। এই টিমে আশকোনা হজ ক্যাম্পের সহকারি হজ অফিসার আব্দুল মালেকও রয়েছেন। তিনি প্রশাসনিক কোটায় যেতে না পেরে কর্মচারি কোটায় সৌদি আরব গেছেন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
