সিএএবির সদর দপ্তর নয়া ভবন নির্মাণ প্রকল্প : ৯ বছরেও শেষ হয়নি!

বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনের সদর দপ্তর নয়া ভবন নির্মাণ প্রকল্প গত ৯ বছরেও শেষ হয়নি। তিনবার পিডি পরিবর্তন করা হয়েছে, তিন দফায় নির্মাণ ব্যয় বৃদ্ধি করা হয়েছে, ঠিকাদারের জরিমানা মওকুফ করা হয়েছে, কিন্ত এখনও ভবন ব্যবহার উপযোগি হয়নি, ফার্নিচার কাজ মুখথুবড়ে পড়ে আছে। এ ভবনের জন্য টেন্ডারে আসবাবপত্র ধরা হয়নি। নতুন করে আসবাবপত্রের টেন্ডারও হয়নি। এখনও বৈদ্যুতিক কাজ অসম্পন্ন রয়ে গেছে। ভবন নির্মাণ কাজ মোটেও সন্তোষজনক নয় বলে মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর সাথে জড়িত প্রকৌশলীদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ নিয়ে মন্ত্রনণালয় গত ৫ সেপ্টেম্বর তিরস্কার করে জবাব চেয়ে দাপ্তরিক চিঠি জারি করেছে সিএএবির চেয়ারম্যান বরাবর। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন আসছে-