বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনে অনিয়ম-দুর্নীতি যেন পদে পদে, এখানেব বার বার চাকরিচ্যুত্য একজন নিরাপত্তা সুপারকে চাকরি দিয়ে আবার জেষ্ঠতার তালিকায় নাম আনয়ন করা হয়, তিনি আবার সদস্য প্রশাসনের আত্মীয় বা আন্ঞলিকতার লোক , সংস্থার দুজন চেয়ারম্যান বরাবর উচ্চ পর্যায়ের তদবিরেও যিনি চাকরি ফিরে পায়নি এবার সদস্য প্রশাসন হিসেবে বদলি হয়ে এসেই তিনি তাকে চাকরি ফেরত দিলেন, ডিডি প্রশাসনের কথিত ভাগিনা হাকিম সোনা পাচারের অভিযোগে গ্রেফতার হয়ে জেল খাটলেও চাকরিচ্যুত্য হয় না, একজন এডির (হিসাব) বোন জামাই নিরাপত্তারক্ষী সংস্থার ১৫ লাখ টাকার তহবিল তছরূপ করেও চাকরিচ্যুত্য হয় না, একজন ডিএসও’র বিরুদ্ধে চেয়ারম্যান বরাবর অভিযোগের পরও বছরের পর বছর কার্গো ভিলেজ রফতানি শাখায় পোস্টিং করে রাখা হয়Ñঠিক এভাবেই প্রকৌশল শাখায় ওয়ার্ক এসিসটেন্টদের বা কার্য সহকারিদের ঠিকাদারি কাজের সাইট দেখাশুনা করছে প্লাম্বার সহকারিসহ ২০তম গ্রেডের লোকজন। এরা সবাই সিভিল ডিভিশন সিডি-১/২-এর প্রকৌশলীদের পছন্দের লোক।
খোজখবর নিয়ে জানা গেছে, প্রকৌশল শাখার ঠিকাদারি কাজ মাঠে বা সাইটে দেখাশুনা করার জন্য ওয়ার্ক এসিসটেন্ট বা কার্য সহকারি পদে জনবল পদায়ন করা আছে এবং তারা স্ব স্বক্ষেত্রে দক্ষ এবং অভিঙ্ঞ। কিন্ত এই কার্য সহকারিদের অকর্মন্য রেখে ২০তম গ্রেডের জনবল দিয়ে ঠিকাদারি কাজের সাইট দেখাশুনা করানো হচ্ছে। এরা ঠিকাদারদার থেকে অনেক সময় জোর করে বখরা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ। এদেরকে ঠিকাদাররা চাহিদা মতো বখরা না দিয়ে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলে, প্রকৌশলীদের কাছে ঠিকাদারি কাজের গুনগত মান ভাল না বলে রিপোর্ট করে।এতে করে ঠিকাদাররা শতভাগ গুণগত মানের কাজ করেও ২০তম গ্রেডের কার্য সহকারিদের রিপোর্টের কারণে বিল পেতে হয়রানি হতে হচ্ছে হচ্ছে। এ ব্যাপারে একজন কার্য সহকারির বিরুদ্ধে চেয়ারম্যান বরাবর অভিযোগ করে জনৈক এক ঠিকাদার।
সূত্রে জানা গেছে, কার্য সহকারি পদে ২০তম গ্রেডের যে সব জনবল প্রক্ষি দিচ্ছে বা প্রকৌশলীরা যে সব ২০তম গ্রেডের জনবল দিয়ে প্রক্ষি দেয়ানো হচ্ছে তার হলেন, অলিউর, সিডি-২ , প্লাম্বার সহকারি আব্দুর রহিম (ইএম-১/২) কবীর, সিডি-২,বোরহান, সিডি-২, সহ আরো ১০/১২ জন সিডি-১-এ ২০তম গ্রেডের লোক ওয়ার্ক এসিসটেন্টের কাজ করছে।
এ ব্যাপারে একজন প্রকৌশলী জানান, জনবল না থাকায় ২০তম গ্রেডের লোক দিয়ে ওয়ার্ক এসিসটেন্টের কাজ করানো হচ্ছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
