সিএএবি : প্রভাবশালী এক নারী কর্মকর্তার বলয়ে কাওলার স্টাফ কোয়ার্টারের দুই ফ্লাট : তদন্তে সত্যতার মিল : জবাব দেননি নারী কর্মকর্তা : ওঠতে পারে অডিট আপত্তি : ডিডির ‘না’

বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনের প্রভাবশালী নারী কর্মকর্তা রাশিদা সুলতানার বলয়ে কাওলার স্টাফ কোয়ার্টারে সি-২ টাইপের নীচতলা সি-২/১ ও তিন তলার সি-২/৩ ফ্লাট নিজ বলয়ে রেখেছেন গত প্রায় ৩ বছর যাবত। এ নিয়ে উর্ধতন কর্মকর্তারা একাধিকবার তদন্ত করেছেন, তদন্তে ঘটনার সত্যতা বেরিয়ে এসেছে। নারী কর্মকর্তা রাশিদা সুলতানার কাছে দুই ফ্লাট ব্যবহারের জবাব চেয়েছে সিএএবি কর্তৃপক্ষ, কিন্ত তিনি এখনও এর জবাব দেননি বলে জানা গেছে। তিনি প্রভাব খাটিয়ে সিএএবির স্টাফ কোয়ার্টারে তিন বছর যাবত দুটি ফ্লাট নিজ বলয়ে রেখে দেয়ায় সরকার তিনবছরে কয়েক লাখ টাকার বাসাভাড়া থেকে বন্ঞিত হচ্ছে, এ নিয়ে অডিট আপত্তি ওঠতে পারে বলে কর্তৃপক্ষ আশংকা করছেন।
সিএএবির সূত্রে জানা গেছে, চলতি দায়িত্বের ডিডি ট্রেনিং) রাশিদা সুলতানা থাকেন সিএএবির কাওলার স্টাফ কোয়ার্টার-এর সি-২ টাইপের নীচতলায়। তিনি তার নামে ওই ভবনের তিন তলা ফ্লাটও বরাদ্দ করে নেন। কিন্ত গত তিনবছরেও তিনি তিনতলায় উঠেননি। তিন তলায় অন্যান্য ফ্লাটের চেয়ে দামী দামী আসবাবপত্র লাগালেও তিনি তিনতলায় গত তিন বছরেও না উঠে তিনতলা ও নীচতলা দুটো ফ্লাটই ধরে রেখেছেন।এ নিয়ে সিএএবির সদস্য (প্রশাসন), প্রধান প্রকৌশলী, ডিডি সম্পত্তি পরিদর্শনে গেছেন একাধিক বার। সরেজমিন তদন্তে কর্মকর্তারা অন্যান্য ফ্লাটের চেয়ে তিনতলায় দামি দরজাসহ আধুনিক ফার্নিচার লাগানোর দৃশ্যমান অবস্থা দেখতে পান। বিষয়টি সংস্থার চেয়ারম্যানকেও জানানো হয়।
এ নিয়ে আপত্তি ওঠে, ডিডি রাশিদা সুলতানার কাছে এর জবাব চেয়ে দাপ্তরিক পত্র পাঠায় কর্তৃপক্ষ। কিন্ত ডিডি রাশিদা সুলতানা কর্তৃপক্ষের দাপ্তরিকপত্রের থোরাইকেয়ার করে এর কোন জবাব দেননি বলে জানা গেছে। উর্ধতন কর্তৃপক্ষের প্রভাব খাটিয়ে তিনি দুটো ফ্ল্টাই ৩ বছর যাবত নিজ বলয়ে রেখেছেন। সিএএবি কর্তৃপক্ষও তার কাছে কুপোকাত হতে চলেছেন!
এ নিয়ে পরবর্তীতে অডিট আপত্তি ওঠার আশংকা করা হচ্ছে। কারন একটি ফ্লাট থেকে সিএএবি কর্তৃপক্ষ তিনবছর ভাড়া পাচ্ছে না। উল্টো মেরামত বাবদ সিএএবির প্রকৌশল বিভাগ টেন্ডারে টাকা খরচ করছে।
এ ব্যাপারে ডিডি (সম্পত্তি) মো. মিজানুর রহমান জানান, ডিডি রাশিদার নামে সি-২ টাইপের তিনতলার ফ্লাটের বরাদ্দ বাতিল করা হয়েছে। তিনি সি-২/১ ফ্লাট ব্যবহার করছেন।