একুশে বার্তা ডেক্স : প্রায় ৪ বছর পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) যুক্ত হচ্ছে নতুন জনবল। এ জন্য পুরনো ৫২২টি পদ বিলুপ্তির পাশাপাশি সৃষ্টি হচ্ছে নতুন ২৫শ’ পদ। গত ৯ নভেম্বর প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটিতে বিশাল এ জনবল নিয়োগের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় এ সংক্রান্তে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সবকিছু ঠিক থাকলে এই সিদ্ধান্ত ভ্যাটিংয়ের জন্য দু-একদিনের মধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই বেবিচকের অর্গানোগ্রামে নতুন পদ সৃষ্টির জট খুলে যাবে।
ঢাকার শাহজালাল বিমানবন্দর পাচ্ছে নির্বাহী পরিচালক।
উপপরিচালকের (প্রশাসন) ১টি পদের নাম তালিকায় থাকলেও পুরনো উপপরিচালক প্রশাসন পদটি কি থাকবে অর্থাৎ উপপরিচালিক পদ কি ২ টি তার ব্যাখ্যা দেয়া হয়নি- উপপরিচালক প্রশাসন পদটি কি বদলিযোগ্য না স্থিরকৃত। এ পদে বদলি ছাড়াই কর্মকর্তা গত দুইযুগ ধরে বসে আছেন। বর্তমানে ওই পদে আসীন মুহ. নুরুল ইসলাম। তার চাকরিতে বদলি নেই অবসরও নিবেন চাকরিজীবনে বদলি না হয়ে! এ নিয়ম কি সিএএবির অর্গানোগ্রামে?
এ দিকে উপসহকারি প্রকৌশলী ইলেকট্রনিক্স পদ কি বৈধ, প্রকল্প থেকে রাজস্বখাতে আসার তারিখ হতে কি সিনিয়রিটি কাউন্ট হবে না ভুতাপেক্ষ তারিখ হতে কাউন্ট হবে?
কিন্ত সিএএবির ৬ প্রকৌশলীকে প্রকল্প হতে রাজস্বখাতে আসার তারিখ হতে সিনিয়রিটি কাউন্ট না করে ভুতাপেক্ষ তারিখ হতে সিনিয়রিটি কাউন্ট করা হয়েছে। এ ক্ষেত্রে জনপ্রশাসন সচিবের অধ্যাদেশ আমলে নেয়া হয়নি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, বেবিচকের কর্মচারী চাকরি প্রবিধানমালা ২০২০ অনুমোদনের লক্ষ্যে সম্প্রতি মন্ত্রণালয় প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটিতে আলোচনার জন্য এ সংক্রান্ত সংক্ষিপ্ত রাইট-আপ উপস্থাপন করে। এতে উল্লেখ করা হয়- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত একটি আন্তর্জাতিক মানের টার্মিনাল স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের অংশ হিসেবে রানওয়ে সম্প্রসারণের কাজ এবং সিলেট ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজও বর্তমানে চলমান। এ ছাড়া দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরেরও সম্প্রসারণ করা হচ্ছে। ফলে মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বেবিচকের দাপ্তরিক ও অপারেশনাল কাজ আগের তুলনায় বহুগুণে বেড়েছে। এ জন্য সংস্থাটির কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে দক্ষ জনবল বৃদ্ধিতে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাউ’র) অডিটে সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেছে। বিশেষ করে আকাশপথে পরিবহনের সব কার্যক্রম তদারকি ও নিয়ন্ত্রণে ফ্লাইট সেফটি ও স্ট্যান্ডার্ড বিভাগ এবং নিরাপত্তা বিভাগে কারিগরিভাবে দক্ষ জনবল নিয়োগ করা অতীব জরুরি। এ ছাড়াও শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ক্যাটাগরি ১-এ উন্নীত করার জন্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) পরামর্শ অনুযায়ী জরুরি ভিত্তিতে একটি অর্গানোগ্রাম তৈরি করা প্রয়োজন।
এতে আরও উল্লেখ করা হয়, বেবিচকের পর্যাপ্ত দক্ষ লোকবল নিয়োগ এবং নতুন অর্গানোগ্রাম তৈরির পদক্ষেপ হিসেবে নতুনভাবে ২৫শ পদ সৃজনে ও সাংগঠনিক কাঠামোভুক্ত ৩ হাজার ৬৯৭টি পদের মধ্যে ৫২২টি পদ বিলুপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি এবং প্রযোজ্য ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদনসাপেক্ষে অর্থাৎ সকল বিধিগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ২৫শ পদ সৃজন এবং ৫২২টি পুরনো পদ বিলুপ্তিকরণে ২০১৯ সালের ১৫ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হতে মঞ্জুরি আদেশ জারি করা হয়। পুরনো ৪২ ক্যাটাগরির পদের পদনামও পরিবর্তন করে যথাবিধি ২০১৯ সালের ১১ জুলাই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা হয় মঞ্জুরিপত্র। নবসৃজিত ২৫শ পদের মধ্যে তিনটি সদস্যপদ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন, ২০১৭ অনুযায়ী সরকার কর্তৃক নিয়োগযোগ্য হওয়ায় এবং ১৮৯টি পদ আউট সোর্সিংয়ের আওতায় থাকায় নবসৃজিত পদের সংখ্যা ২ হাজার ৩০৮টি। বিলুপ্তকৃত ৫২২টি পদ বাদে নবসৃজিত ২ হাজার ৩০৮টি পদ, বিদ্যমান ৩ হাজার ৭৩৬টি পদ অর্থাৎ সর্বমোট ৫ হাজার ৫২২টি পদের জন্য যুগোপযোগী প্রবিধানমালা প্রণয়নের প্রস্তাব করা প্রয়োজন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল প্রবিধানমালার আলোকে প্রবিধানমালার খসড়া প্রস্তুত করে তা গত ২৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগবিধি পরীক্ষণসংক্রান্ত উপকমিটি বিভিন্ন সময়ে তা পর্যালোচনা করে। পরে গত ২৫ আগস্ট কিছু সুপারিশ করা হয়। কমিটির সুপারিশ মোতাবেক খসড়া প্রবিধানমালাটিতে উল্লেখ করা হয় প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নেওয়ার প্রয়োজনীয়তার কথা।
জানা গেছে, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৫২২টি পদ বিলুপ্ত আর নতুন করে ২৫শ নতুন পদ সৃষ্টি করে। কিন্তু নতুন পদগুলোর নিয়োগকাঠামো চূড়ান্ত করা যায়নি। এ নিয়ে মন্ত্রণালয় ও বেবিচকের কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় বৈঠক হলেও তা সুরাহা হয়নি। বর্তমানে বেবিচকে ৩৭৫৩ জনবলের কাঠামো রয়েছে। এর মধ্যে ৫২২ পদ বিলুপ্ত করার পর নতুন-পুরনো মিলিয়ে জনবল হবে ৫৭৩১টি। এসব পদের বাইরেও অতিরিক্ত তিনজন সদস্য ও ১৭ পরিচালকের পদও সৃষ্টি করা হয়েছে। বর্তমানে বেবিচকে তিনটি সদস্য (প্রশাসন, অপস ও অর্থের) পদের সঙ্গে যোগ হয়েছে সদস্য এফএসআর, সদস্য নিরাপত্তা ও সদস্য এটিএম। সদস্যদের সব পদই পূরণ করা হবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন ২০১৭-এর ৫ (৩) ধারা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে। বাকি পদগুলো বেবিচক নিজস্ব ও একক এখতিয়ারের নিয়োগ কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে।
অনুমোদন পাওয়া নতুন পদগুলোর মধ্যে অন্যতম- পরিচালক (মানবসম্পদ উন্নয়ন ও সাধারণ প্রমিশন), পরিচালক (সম্পত্তি ব্যবস্থাপনা), উপপরিচালক (প্রশাসন), উপপরিচালক (সম্পত্তি ব্যবস্থাপনা), উপপরিচালক (মানবসম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ, উপপরিচালক (আইন), সহকারী পরিচালক (প্রশাসন), সহকারী পরিচালক (মানবসম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ), সহকারী পরিচালক (সম্পত্তি ব্যবস্থাপনা), সহকারী পরিচালক (শৃঙ্খলা), সহকারী পরিচালক (আইন), সিনিয়র অফিসার, মেডিক্যাল অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, সহকারী সম্পত্তি কর্মকর্তা, মোটর ট্রান্সপোর্ট কর্মকর্তা, গ্যাস টেকনেশিয়ান, পুরোহিত, ড্রাইভার (৬০টি), ইমাম, মুয়াজ্জিন, ফটোকপি অপারেটর, সার্ভেয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, অফিস সহায়ক, নির্বাহী পরিচালক সেমসু, সহকারী ভা-ন্ডর কর্মকর্তা, নির্বাহী পরিচালক (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর), পরিচালক (শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর), পরিচালক (ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, পরিচালক (কক্সবাজার বিমানবন্দর), উপপরিচালক (এটিএম-ডিঅ্যান্ডপি), উপপরিচালক (বিমানবন্দর ব্যবস্থাপক), উপপরিচালক (এটিএম), সহকারী পরিচালক (এয়ার স্পেস ডিজাইন), সহকারী পরিচালক (ইনভেস্টিগেশন) প্রমুখ।
নতুন পদগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিচালক দেওয়া হয়েছে এফএসআর শাখায়। এখানে ৫ জন পরিচালক দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে থাকবেন ১৫ জন উপপরিচালক। ওই শাখায় নতুন করে ১২২টি পদ তৈরি করা হয়েছে। এ ছাড়া দুটি করে পরিচালকের পদ তৈরি করা হয়েছে প্রশাসন, এভসেক ও সেমসু শাখায়। একজন করে পরিচালক থাকবেন ফায়ার ও অর্থ শাখায়। লিফট অপারেটর, প্লাম্বার সহকারী ও হেলপার (ইএম) পদের ১৮৯ পদ আউট সোর্সিং হিসেবে নিয়োগ দেওয়া হবে। এসব পদে মালি, ট্রলিম্যান, পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহায়ক, বেলদার, টেলিফোন লাইনম্যান, বাবুর্চি, বেয়ারার, মেট ও সহকারী বাবুর্চি থাকবে।
