সিভিল এভিয়েশনের নয়া সদস্য ও পরিচালক (প্রশাসন)

বিশেষ সংবাদদাতা : সরকারের উপসচিব মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত সচিব মো. এহসান -ই-এলাহিকে বাংলাদেশ সিভিল এভিয়েশনের পরিচালক ও সদস্য হিসেবে বদলি করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর এ রদবদল করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উক্ত বদলির দাপ্তরিকপত্রে স্বাাক্ষর করেন উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ। কিন্ত এই দুই কর্মকর্তা গত ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত যোগদান করেননি বলে সিএএবির প্রশাসন বিভাগ নিশ্চিত করেছে।