বিশেষ সংবাদদাতা : একুশ শতকের কাগজ ‘একুশে বাতা’র অনলাইনে গত ২২ অক্টোবর সিভিল এভিয়েশন : `আদালতের আদেশ অমান্য করে –নিয়োগ বিঙ্ঘপ্তি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সিএএবির ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়া নিয়োগ বিঙ্ঘপ্তিটি আবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে এবার ২নং ক্রমিকে প্রকাশিত ও প্রচারিত ‘নিরাপত্তা অধিক্ষক পদ’ উধাও করে দেয়া হয়েছে। ওই পদে আদালতের আদেশে গত ২২ অক্টোবর ৪জনকে প্রশাসন বিভাগে ডেকে ইন্টারভিউ নেয়া হয়েছে বলে জানা গেছে। সিএএবির ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়ার পর আবার ওই প্রকাশিত বিঙ্ঘপ্তিতে ১নং থেকে ৮ নং ক্রমিকে রেডিও টেকনিশিয়ান, অগ্নি নির্বাপক মোটর চালক, মোটর পরিবহন চালক, এরোড্রোম ফায়ার অপারেটর, প্লাম্বার, সশস্ত্র নিরাপত্তা প্রহরি, লাইন্ঞ রুম পরিচালক( লাইন্ঞ এটেনডেন্ট) এবং রেডিও ক্লিনার পদে জনবল নিয়োগের বিঙ্ঘপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদগুলোতে আদালতের আদেশে সিএএবির অস্থায়ীদের চাকরি স্থায়ী করার পর ওই সব পদে জনবল নিয়োগের প্রয়োজন আছে কিনা- তা জানা যায়নি। কিন্ত এই নিয়োগ বিঙ্ঘপ্তিটি গণমাধ্যমে প্রকাশ করা হয়নি বলে জানা গেছে।
এদিকে ‘একুশে বার্তা’য় আদালতের আদেশ অমান্য করে নিয়োগ বিঙ্ঘপ্তি প্রকাশ ও তা আবার সিএএবির ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়ার প্রকাশিত খবরে সিএএবিতে তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে প্রশাসন বিভাগকে বেশ তটস্থ দেখা গেছে। গত মে মাসের নিয়োগে রেডিও মিস্ত্রি পদে ভুয়া সনদধারিকে নিয়োগ দিয়ে আবার তা বাতিল করা হয়েছে। সিএটিসিতে কর্মরত একজন নিরাপত্তারক্ষীর মেয়ে রওশন আরা রুমিকে হিসাব সহকারি পদে অধিকতর যোগ্যতাসম্পন্ন এবং ইন্টারভিউতে ভালো করার পরও তাকে নিয়োগ না দিয়ে আনসার কোটায় জান্নাতুল ফেরদৌস জিয়াকে নিয়োগ দেয়া হয়েছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
