বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরীটি (সিএএবি)তে প্রধান প্রকৌশলী ইএম পদের প্রয়োজনীয়তার ব্যাখ্যা দিলেন তত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল মালেক। তিনি তার দপ্তরে এ প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, কোন কোন সংস্থায় ১৫ জন প্রধান প্রকৌশলীও রয়েছেন এবং তারা তাদের দায়িত্ব পালন করছেন। কিন্ত সিভিল এভিয়েশন সৃষ্টির পর থেকেই একজন প্রধান প্রকৌশলী দিয়ে সিভিল এভিয়েশনের কাজের পরিধি সামাল দিতে প্রধান প্রকৌশলীকে হিমশিম খেতে হয়। কয়েকটি প্রকল্প, বংগবন্ধু বিমানবন্দর, খান জাহান আলি বিমানবন্দরসহ সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে সম্প্রসারনকরণ, দেশের ১০/১২টি বিমানবন্দরের সিভিল এবং ইএম কাজের তদারকি, তত্বাবধান, মূল্যায়ন, বিশ্লেষণসহ সবদিক সামাল দেয়া সত্যিই একজন প্রধান প্রকৌশলীর পক্ষে খুব কঠিন কাজ। একজন প্রধান প্রকৌশলী কোন দিক সামাল দেবেন। আর এই চিন্তা-চেতনা থেকেই সিভিল এভিয়েশনে ইএম সাইট দেখভাল করার জন্য আরেকজন প্রধান প্রকৌশলী ইএম পদ সৃষ্টি করে সেই পদে জনবল নিয়োগের জন্য সিএএবির চেয়ারম্যানের সুপারিশের পর মন্ত্রণালয় নীতিগতভাবে তা অনুমোদন দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দিলে তা মহামান্য রাষট্রপতির অনুমোদনের পর গেজেট আকারে চুড়ান্ত অনুমোদন হলে তা কার্যকর হবে।
তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক আলাপকালে আরো জানান, সিভিল এভিয়েশনে অপারেশনমুলক কাজের পরিধি বেড়ে গেছে। একজন প্রধান প্রকৌশলীর পক্ষে অপারেশনমুলক কাজে এটেনশন দেয়া সম্ভব না। তিনি জানান, মংলা বন্দর, চট্রগ্রাম বন্দরে ১৫ জন করে প্রধান প্রকৌশলী রয়েছেন। ডেসকোতে ৬ জন প্রধান প্রকৌশলী দায়িত্ব পালন করছেন।
সিএএবিতে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে আগে ভবন ছিল ১টি এখন টর্মিনাল-১ ও টার্মিনাল-২ দুই ভবন, নতুন নতুন প্রকল্পের কাজ একজন প্রধান প্রকৌশলীর পক্ষে কঠিন, অপারেশনমুলক কাজের স্বার্থে সিএএবিতে একাধিক প্রধান প্রকৌশলী প্রয়োজন। আগে কাজের পরিধি ছিল শতকরা ২০ ভাগ আর এখন কাজের পরিধি শতভাগ। প্রধান প্রকৌশলী আছেন একজন- তাও তিনি সিভিলে দক্ষ- ইএম-এ দক্ষ নন। এসব দিক বিবেচনায় সিএএবির উন্নয়নমুলক কাজের স্বার্থেই সিএএবিতে একাধিক প্রধান প্রকৌশলীর প্রয়োজনীয়তাকে খাটো করে দেখার উপায় নেই। তাই সরকার নতুন অর্গ্রানুগ্রামে নতুন করে প্রধান প্রকৌশলী ইএম পদ সৃষ্টির জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে।
এ পদ সৃজনের জন্য সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান বিবিপি,ওএসপি,এএফডব্লিউসি,পিএসসি স্বাক্ষরিত মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রধান প্রকৌশলী ইএম পদ সৃজনের ব্যাখ্যাসহ এক দাপ্তরিকপত্রও দেয়া হয়েছে। উক্ত দাপ্তরিকপত্রের ব্যাখ্যায় বলা হয়েছে- বাস্তব পরিস্থিতি বিবেচনায় এবং বর্তমান ও ভবিষ্যতে বিমানবন্দরের উন্নয়ন এবং সুষ্ঠু মেরামত, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার স্বার্থে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে প্রধান প্রকৌশলী (সিভিল)এর সাথে স্বতন্ত্রভাবে একটি প্রধান প্রকৌশলী (ই/এম) এর পদ অতীব জরুরিভিত্তিতে সৃজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের চেকলিষ্ট অনুয়ায়ী ১টি স্বয়ং সম্পূর্ন প্রস্তাব প্রস্তুতপূর্বক এতোদ প্রসংগে পেশ করা হলো।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
