বিশেষ সংবাদদাতা : বদলির প্রায় একমাস পরও সিএএবির সদস্য (প্রশাসন) এখনও বহাল। সিএএবির চেয়ারম্যান তাকে আগলে রেখেছেন। এদিকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ লংঘিত হলেও সদস্য (প্রশাসন) সিএএবিতে বহাল থাকছেন। বিমান মন্ত্রণালয়ের সচিবের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সিএএবির কর্মচারিরা। কর্মচারিরা ফুসে ওঠছেন। মন্ত্রণালয় সদস্য (প্রশাসন)কে বদলির পর নতুন করে আরেকজন অতিরিক্ত সচিব পর্যায়ের সদস্য (প্রশাসন) বদলি করবেন- এ নিয়মের ব্যত্যয় হচ্ছে। সব মিলে মন্ত্রণালয় ও সিএএবি কর্তৃপক্ষ বদলিকৃত সদস্য (প্রশাসন)কে ধরে রেখেছে।
এদিকে সিএএবি থেকে গত ৪ অক্টোবর সদস্য (প্রশাসন) বদলির পর তিনি সিএএবি থেকে চলে না যাওয়ায় সমস্ত প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করছেন বলে সিএএবিতে ব্যাপক গুনজন ছড়িয়ে পড়েছে। সেই ফারজানার স্বামী মেহেদীকে সৈয়দপুর থেকে স্ট্যান্ডরিলিজ করে গত বৃহস্পতিবার এক আদেশে ঢাকায় বদলি করে আনা হয়েছে। ২৯ অক্টোবর থেকে এই আদেশ কার্যকর হবে । সিএএবির সদর দপ্তরে কর্মরত শাহিদ আলমকে সৈয়দপুরে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। সিএএবির একজন কর্মকর্তা এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এই মেহেদী হাসান সদস্য (প্রশাসন)এর আত্মীয় অর্থাৎ কথিত ভায়রাভাই এবং কথিত শ্যালিকা ফারজানার স্বামি বলে সিএএবিতে কর্মচারিদের বলাবলি করতে শোনা গেছে। ফারজানা-মেহেদীর চাকরিসহ তাদের বিয়েও নাকি সদস্য (প্রশাসন) দিয়েছেন বলেও সিএএবিতে ব্যাপক গুনজন রয়েছে। ফারজানা সিএএবির একজন কর্মচারি হলেও তাকে অফিসারের কোয়ার্টার ডরমেটরি-১ বরাদ্দ দেয়া হয়েছে এবং এ নিয়ে কর্মচারিদের আপত্তি থাকলেও তা বাতিল করা হয়নি।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
