বিশেষ সংবাদদাতা : সরকার যেখানে টেন্ডারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ইজিপিতে টেন্ডার অনেকটাই বাধ্যতামুলক করেছে সেখানে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান তার চাকরির মেয়াদের একদম শেষ প্রান্তে এসে তড়িঘড়ি করে ইজিপির বাইরে ঠিকাদারি কাজকরনের জন্য সিভিল ডিভিশন-১ এবং ইএম-১/২তে ১০ কোটি টাকা করে প্রায় ২০ কোটি টাকার বরাদ্দ দিয়ে তা অনুমোদন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলতি অর্থ বছরের একদম শেষ পর্যায়ে এসে এ বরাদ্দ দেয়া হলো। জুন ক্লোজিংয়ের আগেই যাতে বরাদ্দকৃত ২০ কোটি টাকা অপ্রয়োজনীয় খাতে ঠিকাদারি কাজ করে লুটপাট করা যায় সে মহড়া চলছে সিডি-১ এবং ইএম-১/২ বিভাগে। এর আগেও একই পদ্ধতিতে প্রায় ৫০ কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েিেছল বলেও শোনা যায়। অথচ মন্ত্রণালয় এমনকি সিএএবির চেয়ারম্যান দপ্তর থেকে বার বার ইজিপিতে ঠিকাদারি কাজ করার জন্য বিভিন্ন বিভাগে দাপ্তরিক চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। অথচ সেই চেয়ারম্যানই ইজিপির বাইরে কাজে উৎসাহিতকরনের জন্য ইজিপির বাইরে ঠিকাদারি কাজ করার জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দিলেন।
কক্সবাজার বিমানবন্দর প্রকল্পের পিডিকে দুদকে তলব : এ দিকে কক্সবাজার বিমানবন্দর প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) আমিনুল হাসিব এবং তত্বাবধায়ক প্রকৌশলীকে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে তলব করেছে দুদক। দুদকের সহকারি পরিচালক ও অনুসন্ধ্যানি কর্মকর্তা, চট্রগ্রাম-২ মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত সিএএবির প্রধান প্রকৌশলী বরাবর দাপ্তরিক চিঠি দেয়া হয়েছে। যার স্মারক নং ০০.০১.২২০০.৬২৩.০১.০০৪.১৮/১৫১৩ তারিখ: ২৩-০৪-১৮ খ্রি:। প্রধান প্রকৌশলীর দপ্তরের ডায়রি নং- ৪৫৬, তারিখ : ৩-৫-১৮। দাপ্তরিক চিঠির অভিযোগের বিবরণে বলা হয়েছে ,কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আমিনুল হাসিব এবং ততা¡বধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে প্রকল্প কাজে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ।
উল্লেখ্য, এ সংক্রান্ত একাধিক প্রতিবেদন একুশ শতকের কাগজ ‘একুশে বার্তা’য় প্রকাশিত হওয়ার পর দুদক তা আমলে নিয়ে তদন্ত শুরু করে। এ সব প্রতিবেদনে সিডিউলের বাইরে ফেল্টের কাজ এবং কাজ করার পর কারিগরি যাচাইকরনের জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সরকারি প্রায় ৯০ লাখ টাকা খরচ করে অস্ট্রেলিয়ায় প্রমোদ ভ্রমণের কথা ওঠে এসেছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
