স্টাফ রিপোর্টার : সিভিল এভিয়েশনে প্রকৌশল বিভাগ সিভিল ডিভিশন-১ (সিডি-১) কাওলার একটি পুকুরে মাঠিভরাট করে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। মাটি ভরাট করার পর গোয়েন্দা তদন্ত হবার পর মাননীয় প্রধানমন্ত্রী ওই হেলিপ্যাডে জনসভা করেছেন। হেলিপ্যাডে মাটিভরাটকরণের কাজ করেছেন হাসান-মনির নামের দুই ঠিকাদার।
এ ব্যাপারে ঠিকাদার হাসান-মনির জানান, হেলিপ্যাডে মাটিভরাট না করে বিল নেবার কোন প্রশ্নই ওঠে না। আমরা হেলিপ্যাডে মাটি ভরাট করেছি, বুয়েট বিশেষঙ দল তা পরিক্ষা-নীরিক্ষা করেছে। সিভিল এভিয়েশন প্রধান প্রকৌশলীসহ হাফডজন প্রকৌশলী মাটিভরাটকরণ কাজ পরিদর্শন করেছেন, রিপোর্ট দিয়েছেন, এমবিএ হয়েছে,ফাইনাল বিল দেয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা গোয়েন্দগিরি করে প্রতিবেদন দেয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী হেলিপ্যাডে জনসভাও করেছেন। কাজেই মাটিভরাট না করে বিল নেয়ার কোন প্রশ্নই ওঠে না। একটি কুচক্রি মহল আমাদের ব্যবসায়িক ইমেজ নষ্ট করার জন্য এ সব অপ্রচার করছে।

