সিভিল এভিয়েশন : ‘কোরাম’ করে কেরানীরা করছেন পিএগিরি : কোরাম নেতা কেরানী হাফিজ শীর্ষে : স্টেনোগ্রাফাররা পিএগিরিতে চান্স পাচ্ছেন না ! সিএএবিতে ‘কুমিল্লা ইমজ’: ডিডি (প্রশাসন)-এর গোয়েন্দা প্রতিবেদন , দুদকের চিঠি ফাইলে পুটাপে গড়িমসি!

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরীটি (সিএএবি)তে কেরানীরা ‘কোরাম’ করে বিভিন্ন কর্মকর্তার দপ্তরে দীর্ঘদিন যাবত পিএগিরি করছেন। এর মধ্যে কোরাম নেতা পিএ হাফিজ সবার শীর্ষে রয়েছেন, চাকরির শুরু থেকে হাফিজ সিএএবির সদর দপ্তরে সদস্য (অর্থ) এবং সদস্য (প্রশাসনের) দপ্তরে পিএগিরি করছেন। তাকে আবার সিএএবি থেকে দায়িত্ব ভাতা দেয়া হচ্ছে বলে ডিডি প্রশাসন স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, কিভাবে তাকে দায়িত্বভাতা দেয়া হচ্ছে –তা ফাইল দেখে ব্যবস্থা নেয়া হবে।
পিএ হাফিজের বাড়ি অন্য জেলায় হলেও তিনি নিজেকে একটি বিশেষ জেলার লোক বলে জাহির করছেন। তার খুটির জোর নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। সিএএবি থেকে বদলি হয়ে যাওয়া সদস্য (অর্থ) আব্দুল হাই সাবের পিএগিরি করার পর তিনি বদলি হয়ে চলে যাবার পর বিশেষ তদবিরে বর্তমান সদস্য (প্রশাসন) হিসেবে সরকারের অতিরিক্ত সচিব মো. হাাফিজুর রহমান সিএএবিতে যোগদানের পরই্ পিএ হাফিজ তার দপ্তরে চলে আসেন, বর্তমানে এ দপ্তরেই বহাল। তাকে অন্য কোন দপ্তরে বদলি করে- এমন সাধ্য কার? তাকে বেতনের পাশাপাশি দায়িত্ব ভাতাও দেয়া হয়ে থাকে বলে সিএএবিতে আলোচনা-সমালোচনা চলছে। সময় পেলেই পিএ হাফিজ কয়েক দিনের জন্য তাবলিগ জামায়াতে চলে যান বলে সিএএবিতে আলোচনয় এসেছে। সাথে তার স্যারেরাও যান বলে শোনা যায়।গণ মাধ্যমে পিএ হাফিজকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তার উর্ধতন কর্তৃপক্ষ নাকি মন্তব্য করে থাকেন- দেখি কত লিখতে পারে হাফিজকে নিয়ে- এ ভাবেই পিএ হাফিজ তার উর্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে নিয়েছেন।
খোজখবর নিয়ে জানা গেছে, সিএএবির বিভিন্ন কর্মকর্তার দপ্তরে কেরানীমুক্ত পিএগিরি করার জন্য ৮ জন স্টেনোগ্রাফারকে নিয়োগ দেয়া হলেও তাদেরকে পিএগিরি চেয়ারে পোস্টিং না দিয়ে ভিন্ন ভিন্ন দপ্তরে পোস্টিং দেয়া হয়েছে। আর কেরানীরাই পিএগিরি করছেন। কোন কোন কেরানীর পিএগিরি করতে করতে ১৫ বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্ত এদেরকে অন্যত্র বদলি করা হচ্ছে না। এর উদাহরণ পিএ হাফিজ। যে সব এলডিএ/ ইউডিএ বা কেরানী পিএগিরি করছেন তারা হলেন : পিএ হাফিজ সদস্য প্রশাসন), পিএ জাহিদ পিএ পরিচালক (প্রশাসন), সাইজুর পিএ সদস্য (অর্থ), পিএ রফিক সদস্য (নিরাপত্তা), পিএ লতিফ পরিচালক (অর্থ), পিএ মোর্শেদ পরিচালক (হশাআবি), পিএ মাহবুব পরিচালক এ্যারো/এটিএস, পিএ খায়ের আজীবন পরিচালক ফ্লাইট সেফটির পিএগিরি করছেন বলে সিএএবি সূত্রে জানা গেছে।
সিএএবির চেয়ারম্যান দপ্তরের পিএ কামাল এবং সদস্য (প্লানিং ও অপারেশন) দপ্তরের পিএ জাফরুল্লাহ এবং তত্বাবধায়ক প্রকৌশলী সিভিল ডিভিশন ১/২ দপ্তরের পিএ মাহবুব ব্যতীত সব দপ্তরে পিএগিরি করছেন কেরানীা বা এলডিএ/ইউডিএ-রাই।
আবার পরিচালক সেমসু দপ্তরে প্রায় ১০ বছর যাবত পিএগিরি করছেন প্রশাসনিক কর্মকর্তা আলি।
তত্ববধায়ক প্রকৌশলী সিভিল ডিভিশন-৩-এর কেরানী পিএ জাহাংগীর আবার মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পালিয়ে গেছেন। পত্রিকায় বিঙ্ঘপ্তি দিয়ে তাকে চাকরিচ্যুত করেছে সিএএবির প্রশাসন।
এ দিকে সিভিল এভিয়েশনে ‘কুমিল্লা ইজম’ চলছে। ডিডি প্রশাসনের গোয়েন্দা রিপোর্ট এবং দুদকের দাপ্তরিক চিঠি ফাইলে পুটাপ দিয়ে আমলে নেয়া হচ্ছে না বলে শোনা যাচ্ছে। এ ক্ষেত্রে সিএএবির চেয়ারম্যানের আদেশ মানা হচ্ছে না বলেও শোনা যায়। ক্রমশ