সিভিল এভিয়েশন : তদবিরে সদস্য (প্রশাসন) এর বদলি কি বাতিল হলো ? কর্মচারিদের ডেকে নিয়ে কাজ করার তাগিদ

বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশন থেকে বদলিকৃত সরকারের অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেনের বদলি কি বাতিল হলো? জোরালো তদবিরে তার বদলি বাতিল হওয়ার পর্যায়ে ছিল। ফাইনানি তা হলো কিনা-তা সিএএবির প্রশাসন বিভাগ নিশ্চিত করতে পারেনি। তবে গত ২৯ অক্টোবর কার্যদিবসে সদস্য প্রশাসনকে ফুরফুরে মেজাজে অনেকে দেখেছেন। তিনি কর্মচারিদের ডেকে নিয়ে ভাল ভাবে কাজ করার জন্য নসিহত করেছেন বলে কর্মচারীরা জানান।
সিএএবির অধিকাংশ কর্মচারি সদস্য প্রশাসনের কর্মকান্ডে নাখোশ। তার হস্তক্ষেপে অনেক কর্মচারিরর পেনশন আটকে গেছে।অনেকের চাকরি স্থায়ীকরণে ঝুলে আছে। উচ্চ আদালতের আদেশ থাকা সত্বেত কর্মচারি নিয়োগের প্রক্রিয়া করায় রিট মামলায় সিএএবির অনেককে উচ্চ আদালতে হাজির হতে হয়েছে। সর্বশেষ গত ১৬ অক্টোবর নিরাপত্তা অধিকক্ষ পদে নিয়োগ বিঙাপ্তির সার্কুলার দিয়ে উচ্চ আদালতের আদেশ লংঘিত হয়েছে। পরে ওই বিঙপ্তিটি সিএএবির ওয়বসাইট থেকে সরিয়ে নেয়া হয়েছে। আবার নিরাপত্তা অধিকক্ষ পদ সরিয়ে বিঙপ্তিটি সিএএবির ওযেবসাইটে প্রচার করা হয়েছে। কর্মচারি হাছিনার রিট মামলায় গত ২৫ অক্টোবর সিএএবির কয়েক উর্ধতন কর্মকর্তারা নাকি উচ্চ আদালতে হাজির হয়েিেছলেন।
এই বদলিকৃত সদস্য প্রশাসন আমলে সিএএবিতে নিয়োগ কেলেংকারির ঘটনা ঘটেছে। বলির পাঠা বানিয়ে পরিচালকের পিএ হানিফকে চট্রগ্রামে বদলি করা হয়েছে। তার কিবরুদ্ধে এখনও বিভাগীয় মামলা দায়ের করা হয়নি। ১০০০ ইউএস ডলার চুরির অভিযোগে স্বঘোষিত নেতা ফরিদের তদবির বাণিজ্য থেমে নেই। হিসাবরক্ষক ফারজানাকে বরাদ্দকৃত অফিসারদের কোয়ার্টার ডরমেটরি-১ বরাদ্দ এখনও বাতিল করা হয়নি। এ দিকে জাতির জনকের মাজার জিয়ারতের নামে দেশেল বিভিন্ন দর্শনীয়স্থানে ভ্রমণে টিএ/ডিএ দিয়ে সরকারের লাখ লাখ টাকা খরচ করলেও তার হিসাব দিতে হচ্ছে না সিএএবিকে।