সিভিল এভিয়েশন : দুই দুইবার বদলিকৃত সদস্য (প্রশাসন) অবমুক্তির আবেদন চেয়ারম্যান দপ্তরে

বিশেষ সংবাদদাতা : অবশেষে সিভিল এভিয়েশন থেকে দুই দুইবার বদলিকৃত সরকারের অতিরিক্ত সচিব, সিভিল এভিয়েশনের প্রশাসন বিভাগের কি- পয়েন্টে বসে থাকা সদস্য ( প্রশাসন) তার অবমুক্তির জন্য সংস্থার চেয়ারম্যান বরাবর দাপ্তরিক আবেদন করেছেন। গত ৯ডিসেম্বর এ আবেদন সম্বলিত অবমুক্তির নথিটি সিএএবির চেয়ারম্যানের দপ্তরে পৌছেছে এবং তা সিদ্ধান্তহীনতায় আছে বলে সিএএবি সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, সরকারের অতিরিক্ত সচিব, সিএএবির সদস্য (প্রশাসন) মো. হেমায়েত হোসেনকে গত ৪ অক্টোবর প্রথমবার এবং ১৮ নভেম্বর দ্বিতীয়বার সিএএবি থেকে বদলি করা হয় এবং একই সাথে গত ৪ অক্টোবর সরকারের আরেক উপসচিব সিএএবির পরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলামকেও বদলি করা হয়। তিনি সিএএবি থেকে চলে গেছেন। কিন্ত দুই দুইবার বদলির পরও সদস্য (প্রশাসন) গত ৩ মাসেও সিএএবি ছেড়ে চলে যাননি। অবশেষে তিনি সিএএবি ছেড়ে চলে যাবার জন্য চেয়ারম্যান বরাবর অবমুক্তির আবেদন করেছেন। তবে তা তার নাটক কিনা- তা নিয়ে সিএএবিতে গুনজন চলছে।ঘটনার সত্যতা স্বীকার করে সিএএবির একজন কর্মকর্তা জানান, সদস্য (প্রশাসন) অবমুক্তির জন্য চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন।
সদস্য প্রশাসন) সিএএবিতে দায়িত্ব পালনকালিন সময়ে নিয়োগ কেলেংকারির ঘটনা ঘটেছে, হত্যা মামলার এফআইআরভুক্ত আসামি নিরাপত্তা অপারেটর পদে লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে, জাল সনদে লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হওয়া কয়েক চাকরি প্রার্থীকে ভাইভাবোর্ডে আটক করে মুচলেখা দিয়ে ছেড়ে দেয়ার ঘটনা ঘটেছে, উচ্চ আদালতের আদেশ অমান্য করে ৪ নিরাপত্তা অধিক্ষককে সিএএবির ওয়েবসাইটে নিয়োগের জন্য প্রচার করা হয়েছে, আপত্তির মুখে তা আবার সরিয়ে নেয়া হয়েছে। চাকরির গ্রেড পরিবর্তন করে চৌকিদারকে কম্পিউটার অপারেটরসহ অন্যান্য পদে পদায়ন করা হয়েছে, সিনিয়রকে ডিংগিয়ে জুনিয়রকে পদোন্নতি প্রদান করায় এ সংক্রান্ত রিট মামলায় আদালতের আদেশ অমান্য করায় কোর্ট কন্টটেম্প মামলাও হয়েছে। অনেক নিরীহ কর্মচারির পেনশন আটকে গেছে। সরকারি টাকা খরচ করে ঠিকাদারি কাজের কারিগরি পরিদর্শনের জন্য বিদেশ ভ্রমণের মহড়া হয়েছে, এ সংক্রান বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর সৈয়দপুর বিমানবন্দরের একটি ফ্যাট আটকে গেছে, সর্বশেষ এই ফ্যাটটি গত ১০ ডিসেম্বর ইউকে যাওয়ার সিডিউল ভেস্তে গেছে। জাতির জনকের মৃত্যুবার্ষিকীতে তার মাজার জিয়ারতের নামে সরকারি টাকায় দেশের বিভিন্ন দর্শনীয়স্থানে ভ্রমণ করা হয়েছে, নীতিমালা লংঘন করে কর্মচারি ফারজানাকে ট্রেনিং দিয়ে এক বছর হতে না হতেই চাকরি স্থায়ীকরন , তার স্বামি মেহেদীকে ঢাকার বাইরে থেকে ঢাকায় বদলি করে আনা হয়েছে, সিএএবির কাওলার আবাসিক এলাকায় অফিসারের কোয়ার্টার ডরমেটরি-১ বরাদ্দ দেয়া হয়েছে।