সিভিল এভিয়েশন : দুই ফোরম্যানের বদলি, একজন পুরনো কর্মস্থলে, আরেকজন কর্মহীন : নাটেরগুরু প্রকৌশলী পরিমল : অবশেষে ৮ম শ্রেণী পাস ড্রাইভার হাইকে প্রশাসনিক কর্মকর্তার পদে পদোন্নতি বাতিল : ভেস্তে গেছে ডিডি প্রশাসনের কেরামতি

স্টাফ রিপোর্টার : সিভিল এভিয়েশনে এখন অসম্ভবই সম্ভব হয় ডিডি প্রশাসনের কেরামতিতে। তার কথিত ভাগিনা হাকিম সোনা পাচার করতে গিয়ে ধরা খেয়েও বহাল। তার বিরুদ্ধে গোয়েন্দা রিপোটৗ গায়েব। তার কেরামতিতে বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য রিপ্লেসম্যান বাণিজ্যৃ চলমান। এবার তিনি একজন ৮ম শ্রেণী পাস ড্রাইভারকে পদোন্নতি দিয়ে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতির জন্য তাকে ১ নম্বর তালিকা করে ৪১ জনের তালিকা করেন। পত্রিকায় রিপোর্টের পর তা বাতিল করা হয়েছে। আবার করোনকালিন সময়ে দেখে দেখে বেছে বেছে তালিকা করে বদলি বাণিজ্য করছেন। একজন স্টোর অফিসারকে  বদলি করা হয়েছে, তার পিয়ারের লোক কামরুজ্জামানেেক স্টোরের ফুল দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে হিসাব বিভাগের সহকারি পরিচালক আনোয়ার হোসেনকে বদলি করে সেখানে একজন নীরিহ এডিকে বসিয়ে বিএনপি-জামায়াত সমর্থককে পুরো ক্ষমতায়ন করা হয়েছে। ব্লাকবল পদে (বদলি যোগ্য নয়) ডিডি প্রশাসনকে বসানোর পর প্রশাসনে ছড়ি ঘুরাচ্ছেন। সাবেক সদস্য প্রশাসন হেমায়েত হোসেন তার লাগাম টেনে ধরার সাহস পেলেও অন্যরা নস্যি। তিনি কুমিল্লা ইজমে চলছেন।
সিভিল ডিভিশন ঠিকাদারি কার্য মাঠ পর্যায়ে দেখভালের জন্য দুইজন ফোরম্যানকে পদোন্নতি দিয়ে সিডি-১-এবং সিডি-২-তে গত ২৭ জুন বদলি করা হয়। ৩০ জন তারা স্ব স্ব কর্মস্থলে যোগদান করেন কাগুজে-কলমে। এর মধ্যে সিডি-১-এ কর্মরতকে সিডি-২-তে বদলির পর যোগদানের পরও সিডি-১-এ কর্মরত প্রকৌশলী পরিমল তাকে দিয়ে সিডি-১-এ ডিউটি করাচ্ছেন বলে অভিযোগ ওঠেছে। অন্যদিকে সিডি-১-এ বদলিকৃত ফোরম্যান কামরুজ্জামান ডিউটি না পেয়ে ঘুরে বেড়াচ্ছেন।
এ ব্যাপারে ফোরম্যান সোহেল কুমার জানান, আমি বদলিকৃত কর্মস্থলে সিডি-২-এ যোগদান করেছি এবং কাজ করছি। প্রকৌশলী পরিমল কাজের স্বার্থে আমাকে ডাকলে সিডি-১-এর কাজও করছি।ৃ
এর আগে চকিদার অলিকে দিয়েও ফোরম্যানের কাজ করানো হয়। একজন ইলেট্রিশিয়ানকে দিয়েও ফোরম্যানের কাজ করানো হচ্ছে।